ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
৮ রানে ৪ উইকেট, সিকান্দার রাজার দুর্দান্ত বোলিংয়ে চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচের টস শেষে আগে ব্যাট করে ১৯.৩ ওভারে ১৩২ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। জবাবে ইনিংসের ১০ বল বাকি থাকতেই ৯৫ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। অবশ্য ফাইনালে ওঠার মাধ্যমে দুই দলই পেয়ে গেছে চলতি বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট।
এই সরের ফাইনালে জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন সাবেক অধিনায়ক শন উইলিয়ামস। এছাড়া রেগিস চাকাভা ২৭ ও সিকান্দার রাজা করেন ১৯ রা। নেদারল্যান্ডসের পক্ষে চার ওভারে এক মেইডেনসহ মাত্র ১৮ রানে ৩ উইকেট নেন লোগান ডি বিক। বাস ডি লিডের শিকার ২ উইকেট।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে কখনোই তেমন সুবিধা করতে পারেনি নেদারল্যান্ডস। দুই অঙ্কে পৌঁছতে পেরেছেন মাত্র চারজন ব্যাটার। সর্বোচ্চ ২২ রান করেন স্টিফেন মাইবার্গ। সিকান্দার রাজা ৪ ওভারে এক মেইডেনসহ মাত্র ৮ রান খরচায় ৪টি উইকেট শিকার করেছেন। ওয়েসলে মাধভের নেন ২ উইকেট।
এই কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে বিশ্বকাপের প্রথম রাউন্ডে বি গ্রুপে জায়গা পেয়েছে জিম্বাবুয়ে। যেখানে আগে থেকে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। অন্যদিকে এ গ্রুপে শ্রীলঙ্কা, নামিবিয়া ও আরব আমিরাতের বিপক্ষে খেলবে রানার্সআপ হওয়া নেদারল্যান্ডস।
প্রথম রাউন্ডের দুই গ্রুপ থেকে দুইটি করে মোট চার দল পাবে সুপার টুয়েলভের টিকিট। র্যাংকিংয়ের ভিত্তিতে আগে থেকেই সুপার টুয়েলভে অবস্থান করছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও পাকিস্তান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)