ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
তামিমের অবসরের ইস্যুতে মুখ খুললেন বিসিবি প্রধান পাপন
হঠাৎ আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা তামিম ইকবালের। অবশ্য বেশ কিছুদিন ধরেই ক্রিকেটের এ ছোট্ট ফরম্যাটে জাতীয় দলের জার্সি চড়ান না দেশসেরা ওপেনার।
সবার জানা এর আগে ঘোষণা দিয়ে ৬ মাস টি-টোয়েন্টি ফরম্যাট থেকে ছুটিতে ছিলেন। তারও আগে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেননি। মূলত ২০২০ সালের মার্চের পর আর এই ফরম্যাটের আন্তর্জাতিক মঞ্চেই নামেননি তামিম।
টেস্ট-ওয়ানডের মত সমৃদ্ধ না হলেও টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের হয়ে একমাত্র সেঞ্চুরির মালিক তামিম। ধারণা করা হচ্ছিল, চলতি বছর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতেও পারেন দেশের এক নম্বর ওপেনার।
কিন্তু শনিবার গভীর রাতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজ ৩-০’তে জেতার পর হঠাৎ নিজের ফেসবুক পেইজে অবসরের ঘোষণা তামিমের। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে নয়, হোক তা ফেসবুক পেইজে, তারপরও অবসরের ঘোষণা। যে কারও মনে হতে পারে এটা বুঝি তার তাৎক্ষণিক সিদ্ধান্ত।
ব্যাপারটা মোটেও তেমন নয়। আসলে ফেসবুকে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সম্বলিত পোস্ট দেওয়ার আগে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এবং একাধিক শীর্ষকর্তার সঙ্গে কথা বলে নিয়েছেন তামিম এবং তাদেরকে নিজের ইচ্ছের কথা জানিয়েও দিয়েছিলেন।
বোর্ডের অন্যতম সিনিয়র পরিচালক, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আজ (রোববার) সকালে জানিয়েছেন, ‘তামিম তো বোর্ড সভাপতি (নাজমুল হাসান পাপন) ও আমাদের সঙ্গে আগেই কথা বলেছে। সেখানেই তার ইচ্ছের কথা জানিয়েছে সে।’
এদিকে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে তামিমের অবসরের ঘোষণা নিয়ে জালাল অবশ্য কোনো মন্তব্য করেননি। তামিমের এই অবসরের সিদ্ধান্ত পুনঃবিবেচনার কথা বলা হবে কি না? তাও জানাননি ক্রিকেট অপস প্রধান। আজ বিসিবি পরিচালক পর্ষদ সভায় হয়তো তা নিয়ে আলোচনা হবে। তাই আগেভাগে কিছু বলা সমীচিন মনে করেননি জালাল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)