ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

বড় দল হতে কঠিন এক সিদ্ধান্তের কথা জানালেন তামিম

২০২২ জুলাই ১৭ ১১:৫৫:৩৩

বড় দল হতে কঠিন এক সিদ্ধান্তের কথা জানালেন তামিম

ওয়ানডে ক্রিকেটে টিম টাইগারকে আরও উন্নতি করতে হলে, 'সাইড বেঞ্চের' ক্রিকেটারদের বেশি বেশি সুযোগ দেয়ার বিকল্প দেখছেন না বর্তমান দলপতি তামিম ইকবাল। বাংলাদেশের অধিনায়ক মনে করেন, এখানে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে টিম ম্যানেজমেন্টকে আরও বেশি সাহসী হতে হবে।

তামিম বলেন, ‘সামনে যেতে হলে বেঞ্চের শক্তি দেখতেই হবে। নাহলে কীভাবে বুঝতাম তাইজুলের এই গুণ আছে, বা মোসাদ্দেকের বোলিংয়ের এই সামর্থ্য আছে। কোনো না কোনো সময় দেখতেই হবে। হয়তো একসঙ্গে পাঁচজনকে করবেন না, এক-দুই জন করে করতে হবে। ওয়ানডেতে বিশ্বের বড় দলগুলো কিন্তু এভাবেই করে, সিরিজ জিতলে খেলোয়াড় বদলায়। আমাদের আরেকটু সাহস দেখিয়ে করতে হবে। আবার আমরা এর আগে করিওনি। ফলে একটা দ্বিধা থেকে যায় সবসময়। আমি নিশ্চিত, ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে শুরু থেকেই দাপট দেখিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজও নিশ্চিত করেছিল তামিমের দল। শুরুর দুই ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই তাদের পাত্তাই দেয়নি বাংলাদেশ। তাই শেষ ম্যাচে 'সাইড বেঞ্চের' খেলোয়াড়দের বাজিয়ে দেখার সুযোগ ছিল।

অবশ্য দ্বিতীয় ওয়নডে জেতার পর তামিম জানিয়েছিলেন, শেষ ম্যাচে দলে বড় পরিবর্তন আসবে। প্রয়োজনে তিনি নিজে খেলবেন না, তারপরও 'সাইড বেঞ্চের' খেলোয়াড়দের সুযোগ করে দেবেন বাংলাদেশের অধিনায়ক। এমনকি কোচ রাসেল ডমিঙ্গোও দ্বিতীয় ম্যাচের পর বলেছিলেন, আগামী বিশ্বকাপে তাকিয়ে এসব ম্যাচে কয়েকজন ক্রিকেটার বাজিয়ে দেখতে চান তারা। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি।

তামিম বলেন, ‘আমি চেয়েছিলাম। তবে ম্যানেজমেন্ট বলেছে পুরোশক্তির দল চায়। আমরা জানতাম একই উইকেটে খেলা, ফলে একটাই পরিবর্তন আসতে পারে। একজন পেসারের জায়গায় তাইজুলকে খেলানো, আমিও এটা বুঝতে সক্ষম হয়েছি। কারণ কথা ছিল দল যখন ভালো করছে, তখন সেভাবেই শেষ করা উচিত।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত