ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

বেরিয়ে এলো আসল খবরঃ যে কারণে তামিম চাওয়ার পরও দলে সুযোগপায়নি বিজয়-এবাদত

২০২২ জুলাই ১৭ ১১:২৩:৪৪

বেরিয়ে এলো আসল খবরঃ যে কারণে তামিম চাওয়ার পরও দলে সুযোগপায়নি বিজয়-এবাদত

সিরিজ নিশ্চিত হওয়ার পর তামিম ইকবাল এমন পরিকল্পনার কথাই জানিয়েছিলেন। তবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের কাছে বেশি গুরুত্ব পেয়েছে জয়, তাইতো শেষ ম্যাচেও সুযোগ মেলেনি এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ কিংবা এবাদত হোসেনদের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে শুরু থেকেই দাপট দেখিয়েছে বাংলাদেশ। বিশেষ করে স্পিনে রীতিমতো নাখাল হয়েছে ক্যারিবিয়ানরা। শুরুর দুই ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই তাদের পাত্তাই দেয়নি বাংলাদেশ। তাই শেষ ম্যাচে 'সাইড বেঞ্চের' খেলোয়াড়দের বাজিয়ে দেখার সুযোগ ছিল।

অবশ্য দ্বিতীয় ওয়নডে জেতার পর তামিম জানিয়েছিলেন, শেষ ম্যাচে দলে বড় পরিবর্তন আসবে। প্রয়োজনে তিনি নিজে খেলবেন না, তারপরও 'সাইড বেঞ্চের' খেলোয়াড়দের সুযোগ করে দেবেন বাংলাদেশের অধিনায়ক। এমনকি কোচ রাসেল ডমিঙ্গোও দ্বিতীয় ম্যাচের পর বলেছিলেন, আগামী বিশ্বকাপে তাকিয়ে এসব ম্যাচে কয়েকজন ক্রিকেটার বাজিয়ে দেখতে চান তারা।

তামিম বলেন, 'এটা আমি অবশ্যই করতে চেয়েছিলাম। তবে ম্যানেজমেন্টের সঙ্গে যখন কথা বলেছি, তখন তারা মনে করেছে যে পূর্ণ শক্তির দল নিয়েই নামা উচিত। আমরা সেটাই করেছি।'

বাংলাদেশের অধিনায়ক আরও বএলন, 'একটাই পরিবর্তন করার কথা ছিল, কারণ আমরা জানতাম যে একই উইকেটে খেলব। তখন একজন পেস বোলারকে কমিয়ে তাইজুলকে খেলানোর সিদ্ধান্ত হয়। আমি যে কথাটি বলেছিলাম, তা অবশ্যই আমার ইচ্ছা ছিল। তবে যেটা ম্যানেজমেন্ট বলেছে, তাতেও আমি ‘কনভিন্সড।’ দল যখন ভালো করছে, শেষটাও ভালোভাবে করা উচিত।'

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত