ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
সাক্ষী হবে ক্রিকেট ইতিহাসঃ বাংলাদেশের সামনে কেবল এটাই একমাত্র সুবর্ণ সুযোগ
ওয়ানডে সিরিজে এরই মধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে তামিম বাহিনী। শেষ ম্যাচে স্বাগতিকদেরকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ হাতছানি দিয়ে ডাকছে বাংলাদেশকে। আজ জিততে পারলেই দারুণ এক সুখস্মৃতি নিয়ে দেশে ফিরে আসতে পারবে টাইগাররা।
ওয়ানডে ফরম্যাটে সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে কতটা এগিয়ে বাংলাদেশ, তা বুঝতে একটি পরিসংখ্যানই যথেষ্ট। ২০১৮ সালের ডিসেম্বর থেকে শুরু করে এখনও পর্যন্ত টানা ১০টি ওয়ানডে ম্যাচে ক্যারিবীয়দের হারিয়েছে টাইগাররা।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ তাই টানা পরাজয়ের রেকর্ডটি ভাঙতে চায়। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে কী পারবে তারা ঘুরে দাঁড়াতে? আপাতত সে লক্ষ্য নিয়েই আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ক্যারিবীয়রা।
প্রথম দুই ম্যাচে নিজেদের পরিকল্পনা দারুণভাবে কাজে লাগাতে সক্ষম হয়েছে বাংলাদেশ। দুই ম্যাচেই টস জিতেছেন তামিম ইকবাল এবং ক্যারিবীয়দের ব্যাট করতে পাঠিয়েছে। বোলাররাই মূলত বাংলাদেশের কাজটা সহজ করে দিয়েছেন। টানা দুই ম্যাচে বোলারদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে জয় পেয়েছে বাংলাদেশ।
টেস্ট এবং টি-টোয়েন্টিতে যে ব্যাটাররা ছিল চরমভাবে ব্যর্থ, ওয়ানডেতে এসে তাদের নিজেদের খুব বেশি মেলে ধরতে হয়নি। বোলাররা খুব কম রানেই বেধে ফেলেছিল ক্যারিবীয়দের। প্রথম ম্যাচে ১৪৯ রানে এবং দ্বিতীয় ম্যাচে ১০৮ রানে। ফলে ব্যাটারদের বড় কোনো পরীক্ষা দিতে হয়নি।
বাংলাদেশের বোলাররা ম্যাচের প্রথম ২০ ওভারে এত বেশি ডটবল দিয়েছে যে ক্যারিবীয় ব্যাটাররা দিশেহারা হয়ে পড়েছিল এবং রান তুলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছে।
নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজরা ওয়েস্ট ইন্ডিজকে রীতিমত চাপের মুখে রেখেছে। প্রথম ম্যাচে পেসার শরিফুল ৪ উইকেট নিয়ে বুঝিয়ে দিয়েছেন, পেসাররাও কম যান না। তবে, দ্বিতীয় ম্যাচে তাসকিনের মত পেসারকে বসিয়ে মোসাদ্দেককে খেলানোর সাহসী সিদ্ধান্ত নেন অধিনায়ক তামিম। তার এই পরিকল্পনাও কাজে দিয়েছে।
তবে সিরিজ নিশ্চিত হওয়ার কারণে শেষ ম্যাচে কিছু পরীক্ষা-নীরিক্ষা করতে চান অধিনায়ক তামিম ইকবাল। বেঞ্চে যারা আছে, তাদের সুযোগ দিয়ে দেখতে চান। প্রয়োজনে নিজে হলেও সরে যেতে ইচ্ছুক অধিনায়ক। কারণ তার মতে, বেঞ্চের শক্তি পরীক্ষার সময়ই এখন।
সুতরাং, আজ সিরিজের শেষ ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে একাদশে কয়েকটি পরিবর্তন আসলেও আসতে পারে। এখন দেখার বিষয়, কার পরিবর্তে দলে কে আসেন?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)