ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
একাদশের তামিম পরিবর্তনের যে নতুন মন্তব্য করলেন ডমিঙ্গো
অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন ‘নিয়মরক্ষার’ এই ম্যাচে নিয়মিত একাদশের বাইরে থাকাদের সুযোগ করে দিতে চান, যাতে তারাও খেলার মধ্যে থাকে। কিন্তু হেড কোচ রাসেল ডমিঙ্গোর আবার উল্টো সুর। ডমিঙ্গোর মতে, নতুনদের সুযোগ দেওয়ার সুযোগ কম!
তামিম বলেছিলেন, "নিজে না খেলে হলেও একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের শেষ ম্যাচে সুযোগ দিতে চান। সেক্ষেত্রে অনেকদিন পর জাতীয় দলে ফেরা এনামুল হক বিজয়ের ওয়ানডে একাদশে সুযোগ পাওয়ার পথ উজ্জল মনে হচ্ছিল। কিন্তু ডমিঙ্গো তাতে পুরোপুরি সম্মত নন, কারণ বিজয় ডানহাতি ব্যাটার বলে!"
ওয়েস্ট ইন্ডিজের দুই মূল স্পিনার আকিল হোসেন ও ওডাকেশ মুটি দুজনেই বাহাতি। ডানহাতি ব্যাটারদের ক্ষেত্রে তাদের বোলিং টার্ন করে বেরিয়ে যায়। স্পিনবান্ধব উইকেটে ডানহাতি বিজয় সেটা মোকাবিলা করতে পারবেন কিনা সন্দেহ ডমিঙ্গোর। বিজ্ঞাপন
কিন্তু এই ডানহাতি, বাঁহাতির হিসেব বাংলাদেশ যতোটা ভাবে অন্যদলগুলোকে তেমন ভাবতে দেখা যায় না। এসব ম্যাচআপ শতভাগ যে কাজে লাগে তেমনটাও নয়। ডানহাতি, বাহাতি এমন হিসেব করে অতীতে বহুবারই সমালোচিত হয়েছে টিম ম্যানেজমেন্ট।
তবে ডমিঙ্গো আপাতত এই হিসেবকে সামনেই রাখতে চান। তৃতীয় ওয়ানডের আগে বাংলাদেশ কোচ বলেছেন, ‘ব্যাপারটা সহজ নয় আসলে। আমি এনামুলকে খেলাতে চাই। কিন্তু সে ডানহাতি। আমাদের ব্যাটিং লাইন–আপে আসলে বাঁহাতি ব্যাটসম্যান লাগবে, তাদের বোলিং লাইন-আপের বিপক্ষে। ফলে খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই। সে একজন ব্যাটসম্যান, যে এখনো ৫০ ওভারে খেলেনি (এ সফরে)। তবে সে ডানহাতি, আমরা দলে যত বেশি সম্ভব বাঁহাতি চাই। এটা নিয়ে ভেবে দেখব।’
বিজ্ঞাপন
৫০ ওভারের গত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দুর্দান্ত পারফর্ম করে দলে ফিরেছেন এনামুল হক বিজয়। সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিলে মনে করা হচ্ছিল, বিজয় হয়তো সেই জায়গায় খেলবেন। কিন্তু সাকিবের পজিশনে নাজমুল হোসেন শান্তকে বেছে নেয় টিম ম্যানেজমেন্ট।
ডমিঙ্গোর কথায় বিজয়কে আরও অপেক্ষা করার বার্তা, ‘(এনামুল) বিজয় দারুণ করেছে, দলে এসেছে। আমি “ফেয়ার” থাকতে চাই কোচ হিসেবে। স্কোয়াডে যারা আসছে, তাদের অপেক্ষা করতে হবে। যেমন (ইয়াসির আলী) রাব্বী। সে অনেক দিন দলের সঙ্গে ঘুরেছে। এরপরই সুযোগ পেয়েছে। যারা আগে থেকে আছে, তাদের আগে সুযোগ পেতে হবে।’ বিজ্ঞাপন
তামিম বেঞ্চের শক্তি পরীক্ষার কথা বললে মনে করা হচ্ছে তাসকিন আহমেদ বুঝি তৃতীয় ওয়ানডেতে একাদশে ফিরবেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাসকিনকে বসিয়ে স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে খেলানো হয়েছিল।
কিন্তু ডমিঙ্গো তাসকিনকে ফেরানোতেও অমত। বলেছেন, ‘তাসকিন অভাগা আসলে। এ কন্ডিশনে যারা কাটার করতে পারে, ডানহাতিদের থেকে বল করে নিতে পারে, তারাই বেশি উপযুক্ত—এটি বোঝা আসলে কঠিন কিছু না। ফলে আমরা দুজন বাঁহাতি পেসার খেলাচ্ছি। তবে সামনে তাসকিন অবশ্যই খেলবে। পিচের কন্ডিশনের কারণে আবার বাড়তি একজন স্পিনার খেলাতে হচ্ছে। ফলে অন্য পেসারদের খেলানো কঠিন, কারণ তাদের জন্য উইকেটে কিছু নেই। করার চেয়ে বলা সহজ আসলে। কারণ, দলে ভারসাম্য রাখতে হবে, এ কন্ডিশনের জন্য উপযুক্ত।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)