ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

শ্রীলঙ্কা সিরিজের মাঠে নামার আগে মুখ খুললেন বাবর

২০২২ জুলাই ১৫ ২১:১৫:০৪

শ্রীলঙ্কা সিরিজের মাঠে নামার আগে মুখ খুললেন বাবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে দশ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল শ্রীলঙ্কা। সিরিজে ১-০ তে পিছিয়ে থেকে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছিল দিমুথ করুণারত্নের দল। আর সেই ম্যাচে লঙ্কান স্পিনারদের দাপটে উইকেটে দাঁড়াতেই পারেনি অজি ব্যাটাররা।

শেষ পর্যন্ত ইনিংস এবং ৩৯ রানের ব্যবধানে দ্বিতীয় টেস্টে জয় পায় লঙ্কানরা। আর তাতে পিছিয়ে থেকেও সিরিজে সমতা ফেরায় শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের এমন পারফরম্যান্স কিছুটা হলেও ভাবাচ্ছে বাবরকে। তাইতো আগে থেকেই এই সিরিজের জন্য নিজেদের প্রস্তুত রেখেছেন বাবর-মোহাম্মদ রিজওয়ানরা।

বাবর বলেন, 'আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে এবং আমরা টেস্ট সিরিজের জন্য প্রস্তুত। ওয়ার্ম আপ ম্যাচটি আমাদেরকে শ্রীলঙ্কার কন্ডিশনে অভ্যস্ত হতে সাহায্য করেছে।'

শ্রীলঙ্কার বিমান ধরার আগেই পাকিস্তানে ক্যাম্প করেছিল বাবরের দল। রাওয়ালপিন্ডি এবং লাহোরে দুই দফায় নিজেদের ঝালিয়ে নিয়েছে পাকিস্তান দল। যা এই টেস্ট সিরিজে মাঠে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে ধারণা পাকিস্তান অধিনায়কের।

বাবর বলেন, 'রাওয়ালপিন্ডি এবং লাহোরে আমাদের ক্যাম্পগুলো এই সিরিজের জন্য প্রস্তুত হতে ভূমিকা রেখেছিল। আমরা কঠোর পরিশ্রম করছি এবং চেষ্টা করছি।'

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত