ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
পাকিস্তান সফরের আগে যে কঠিন সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড
সফরে আসবে ইংল্যান্ড। তার আগে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ইসিবির একটি পর্যবেক্ষক দল পাকিস্তান সফর করার সিদ্ধান্ত নিয়েছে।
এক সুত্রে জানা যায় যে আগামী ১৭ জুলাই ইসিবির পর্যবেক্ষক দল পাকিস্তানে পা রাখবে। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্ত, দুইজন নিরাপত্তা কর্মী এবং পেশাদার ক্রিকেটারদের এসোসিয়েশনের পক্ষ থেকে একজনসহ মোট চার জন ইসিবি কর্মকর্তাদের সঙ্গে যোগ দেবেন। এই সময়ে তারা ভেন্যু এবং টিম হোটেল পরিদর্শ করবেন।
পিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, 'প্রতিনিধিদল ভেন্যু, টিম হোটেল পরিদর্শন করবে এবং ইংল্যান্ড দলের সফরের পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য নিরাপত্তা কর্মকর্তাদের সাথেও দেখা করবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, দুই জন নিরাপত্তা বিশেষজ্ঞ এবং তাদের পেশাদার ক্রিকেটারদের এসোসিয়েশনের একজন প্রতিনিধিসহ এই প্রতিনিধি দল লাহোর, করাচি, মুলতান ও রাওয়ালপিন্ডি সফর করবে।'
এর আগে গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তান সফরে গেলেও নিরাপত্তাজনিত কারণে সিরিজ না খেলেই দেশে ফিরেছিল নিউজিল্যান্ড। কিউইদের পরপরই অভিন্ন কারণে পাকিস্তান সফর স্থগিত করেছিল ইংলিশরাও।
এরপর পাক ক্রিকেট বদের পক্ষ থেকে পক্ষ থেকে পাকিস্তানে সিরিজ খেলার জন্য বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানানো হলেও রাজি হয়নি কেউই। তবে এবছর অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান সফর করেছে। আর এবার ইংল্যান্ডও, পাকিস্তান সফরে আসছে।
পাকিস্তান সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া এই সফরের ম্যাচগুলো হওয়ার কথা রয়েছে লাহোর, করাচি, মুলতান এবং রাওয়ালপিন্ডি সহ মোট চারটি ভেন্যুতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)