ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

দুর্দান্ত ভাবে আকাশে উড়তে উড়তে আছড়ে পড়ল ভারত

২০২২ জুলাই ১৫ ১৬:২৪:০০

দুর্দান্ত ভাবে আকাশে উড়তে উড়তে আছড়ে পড়ল ভারত

দলের অন্যতম বোলার জাসপ্রিত বুমরাহর ক্যারিয়ারসেরা বোলিংয়ে এই সিরিজের প্রথম ম্যাচে রাজকীয়ভাবে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছিল সফরকারী টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় ম্যাচে লর্ডসে ইংলিশ পেসার রিস টপলির ক্যারিয়ার সেরা বোলিংয়ে পাক্কা ১০০ রানের বিশাল ব্যবধানে হার দেখে রোহিত শর্মার দল টিম ইন্ডিয়া।

ইংল্যান্ডের লর্ডসে ১৪ জুলাই দুই দলের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে যুজবেন্দ্র চাহালের দুর্দান্ত বোলিংয়ে ৪ উইকেটের সুবাদে ২৪৬ রানে থামে ইংলিশরা। দলটির পক্ষে মঈন আলী সর্বোচ্চ ৪৭ এবং ডেভিড উইলি করেন ৪১ রান।

ইংলিশদের ২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিশ পেসারদের তোপে ১২ ওভারের মধ্যে ৪১ রানে ৪ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। ম্যাচের শুরুর এই ধাক্কা পরবর্তী সময় আর সামলে উঠতে পারেনি দলটি।

শেষদিকে মিডল এবং লোয়ার মিডল অর্ডারের চার ব্যাটসম্যান বিশের ঘরে রান করলে কেবল পরাজয়ের ব্যবধানটাই কমাতে পারে ভারত।

দীর্ঘ ৭ বছরের ওয়ানডে ক্যারিয়ারে মাত্র ১৭টি ম্যাচ খেলতে পারা টপলি ক্যারিয়ারের এই প্রথম ৫ উইকেটসহ তুলে নেন মোট ৬ উইকেট। ৯ ওভার ২ বলে ২ মেডেনে ২৪ রানের খরচায় ৬ উইকেট শিকার করেন এই বাঁহাতি ইংলিশ পেসার।

আগামী ১৭ জুলাই রোববার ম্যানচেস্টারে দুই দল সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত