ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
উইন্ডিজ সফরের দলে চূড়ান্ত সৌম্য-সাব্বির, আবারও বাদ পড়লেন মুমিনুল
কিন্তু উইন্ডিজ সফরের জন্য ঘোষিত ‘এ’ দলের আনুষ্ঠানিক বিবৃতিতে নেই মুমিনুলের নাম। তাকে ছাড়াই দুইটি চারদিন ও তিনটি একদিনের ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। শুক্রবার দুপুরে বিসিবির মিডিয়া বিভাগের বিবৃতিতে ঘোষণা করা হয়েছে ভিন্ন দুই স্কোয়াড।
এই সফরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ডাকা হয়েছে বাঁহাতি তারকা ওপেনার সৌম্য সরকার ও ডানহাতি মারকুটে ব্যাটার সাব্বির রহমানকে। স্বাভাবিকভাবেই চারদিনের সিরিজের দলে জায়গা হয়নি তাদের। আপাতত সীমিত ওভারের ক্রিকেটের জন্যই ভাবা হচ্ছে তাদের।
চারদিন ও একদিন- দুই সিরিজের স্কোয়াডেই রয়েছেন মোট ১১ জন খেলোয়াড়। শুধু চারদিনের ম্যাচের সিরিজে ডাক পেয়েছেন সাদমান ইসলাম, ফজলে রাব্বি, তানভির ইসলাম ও মোহাম্মদ এনামুল হক। শুধু একদিনের ম্যাচের সিরিজে রয়েছে সৌম্য, নাইম শেখ, সাব্বির ও রাকিবুল হাসান।
আগামী ৩১ জুলাই প্রায় এক মাসের এ সফরের জন্য দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল। পরে ৪ আগস্ট থেকে শুরু হবে প্রথম চারদিনের ম্যাচে। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ১০ আগস্ট থেকে। একদিনের সিরিজের তিন ম্যাচ যথাক্রমে ১৬, ১৮ ও ২০ আগস্ট। সব ম্যাচ হবে সেইন্ট লুসিয়ায়।
চারদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল
সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে রাব্বি মাহমুদ, শাহাদাত হোসেন দীপু, জাকের আলি অনিক, নাইম হাসান, তানভির ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী ও মোহাম্মদ এনামুল হক।
একদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল
সৌম্য সরকার, সাইফ হাসান, নাইম শেখ, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দীপু, জাকের আলি অনিক, সাব্বির রহমান, নাইম হাসান, রাকিবুল হাসান, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)