ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

শহিদুল যে ঔষধ খেয়েছিল যা বিসিবিও জানতেন না, স্পষ্ট ভাবে জানালেন প্রধান নির্বাহী

২০২২ জুলাই ১৪ ২২:১৮:৩২

শহিদুল যে ঔষধ খেয়েছিল যা বিসিবিও জানতেন না, স্পষ্ট ভাবে জানালেন প্রধান নির্বাহী

পেসারের ১০ মাস নিষিদ্ধ হওয়ার খবর চাউর হওয়ার পর থেকে ঘুরেফিরে সবার মনেই জেগেছে এ প্রশ্ন। আসলে কী করেছিলেন শহিদুল, যে ডোপ টেস্টে পজিটিভ হলেন?

বিষয়টি নিয়ে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবিই বা কী ভাবছে? এসব জানতে রাজ্যের কৌতুহল কাজ করছে ক্রিকেট অনুরাগিদের মনে।

আজ ১৪ জুলাই বৃহস্পতিবার রাতে শহিদুলের ডোপ টেস্ট পজিটিভ হয়ে ১০ মাসের নিষিদ্ধ হওয়া ইস্যুতে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন জানান, ‘সবার আগে যেটা জানানো দরকার তাহলো শহিদুল কিন্তু কোন বলবর্ধক ঔষধ গ্রহণ করেনি। এবং যে ঔষধ গ্রহণের জন্য তার ডোপ টেস্ট পজিটিভ এসেছে, সেটাও কোন নিষিদ্ধ ঔষধ নয়। একদম ডাক্তারের প্রেসক্রাইব মেডিসিন ছিল সেটা।’

কিন্তু শহিদুল একটি ভুল করেছেন। তার মাশুলই তাকে গুনতে হয়েছে। সেটা কী? বিসিবি সিইওর ব্যাখ্যা, ‘শহিদুল তার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে একটি ঔষধ খেয়েছে; কিন্তু সে যে ভুলটি করেছে, তাহলো ওই ঔষধের কথা আমাদের বিসিবির চিকিৎসকদেরও জানায়নি। তাদের জানালে বিষয়টি অন্যরকম হতে পারতো।’

‘বলতে পারেন, শহিদুলের কেসটি অনেকটা সাকিবের এক বছর নিষিদ্ধ হওয়ার মত ঘটনা। সাকিব যেমন কোনো অন্যায় না করেও বাজিকরদের কাছ থেকে প্রস্তাবের খবর বিসিবি বা আইসিসি দুর্নীতি দমন সংস্থাকে না জানিয়ে আইসিসির চোখে দোষী সাব্যস্ত হয়ে এক বছর নিষিদ্ধ হয়েছিল। ঠিক একই ঘটনা ঘটিয়েছে শহিদুলও। সে যে তার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে একটি ঔষধ খাচ্ছে, যা ডোপ টেস্টে পজিটিভ আসতে পারে, তা আমাদের বিসিবির চিকিসককে জানানো উচিৎ ছিল।’

‘আমরা খোঁজ নিয়ে জেনেছি এবং নিশ্চিত হয়েছি যে শহিদুল শতভাগ ডাক্তারের প্রেসক্রাইব করা ঔষধই গ্রহণ করেছে; কিন্তু সে বিসিবি চিকিৎসকদের সময়মত জানালে আর সমস্যা হতো না।’

বিসিবি সিইও আরও বলেন, ‘যেহেতু আইসিসি তদন্ত করে পুরো বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছে, তাই শহিদুলের শাস্তি হয়েছে খুব কম।’

বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজনের কথায় পরিষ্কার, পেসার শহিদুল তার ডাক্তারের পরামর্শের ঔষধ খেয়েই আইসিসির ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন। তবে সেটা ঠিক কী কারণে খেয়েছিলেন পেসার শহিদুল? তা জানাননি বিসিবি সিইও।

একটি অসমর্থিত সূত্রে জানা গেছে শহিদুল এবং তার স্ত্রী সন্তান ধারনের জন্য চিকিৎসকের পরামর্শে ঔষধ গ্রহণ করেছেন এবং সেটাই ডোপ টেস্টে পজিটিভ রিপোর্ট হয়ে এসেছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত