ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
এবার কোহলির উপর যে দায়িত্ব চাপিয়ে দিলেন সৌরভ
পথটি যে ব্যাটসম্যানের নিজেকেই খুঁজে বের করতে হবে, সেটিও মনে করিয়ে দিলেন সৌরভ। নিঃসন্দেহে সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন কোহলি। কিন্তু লম্বা একটা সময় ধরে তার ব্যাট হাসছে না। গত আড়াই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের কোনো সংস্করণেই সেঞ্চুরি নেই কোহলির। কিছুদিন আগ পর্যন্ত কেবল তার সেঞ্চুরি খরা নিয়েই ছিল আলোচনা। এখন সেটা রূপ নিয়েছে সমালোচনায়।
২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ সেঞ্চুরি করেন কোহলি, বাংলাদেশের বিপক্ষে কলকাতা টেস্টে। সবশেষ আইপিএলেও ছিলেন তিনি নিষ্প্রভ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে ১৬ ম্যাচে ২২.৭৩ গড়ে করেন ৩৪১ রান। পঞ্চাশ ছাড়াতে পারেন স্রেফ দুই ইনিংসে।
সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে পাঁচ মাস পর জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলতে নেমেও ব্যর্থ তিনি। দুই ম্যাচ খেলে রান করেন স্রেফ ১ ও ১১।
কোহলিকে অনেকেই এখন দেখতে চান না টি-টোয়েন্টি দলে। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব তো সরাসরিই বলেন, কোহলির জায়গায় নতুনদের খেলানো উচিত। তবে সৌরভ দল নির্বাচনের বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি। এএনআইয়ে বিসিসিআই সভাপতি কথা বললেন, কোহলির ফর্মখরা নিয়ে।
“হ্যাঁ, সে কঠিন একটি সময়ের মধ্যে আছে এবং সে এটা জানে। সে নিজেই জানে, তার মান অনুযায়ী ভালো হচ্ছে না। আমার মনে হচ্ছে, তার ফিরে আসা এবং ভালো করা স্রেফ সময়ের ব্যাপার। কিন্তু তাকে তার পথ খুঁজে বের করতে হবে এবং সফল হতে হবে। যেটা সে গত ১২-১৩ বছর বা এরচেয়ে বেশি সময় ধরে করে আসছে। কেবল বিরাট কোহলিই এটা করতে পারে।”
“খেলাধুলায় এমন সময় আসবে। সবার বেলায়ই এটা হয়েছে। শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, আমার ক্ষেত্রেও এই বাজে সময়টা এসেছে, কোহলিরও তাই। ভবিষ্যৎ খেলোয়াড়দেরও এটার মুখোমুখি হতে হবে। এটা খেলার একটি অবিচ্ছেদ্য অংশ। আমার মনে হয়, একজন খেলোয়াড় হিসেবে স্রেফ শুনে যেতে হবে, কী হচ্ছে এটা নিয়ে সতর্ক থাকতে হবে এবং মাঠে নেমে কেবল নিজের খেলাটা খেলতে হবে।”
নিজেকে ফিরে পেতে কোহলিকে কিছু দিনের বিরতি নেওয়ার পরামর্শ দেন ভারতের সাবেক ক্রিকেটার ও সাবেক কোচ রবি শাস্ত্রীসহ আরও অনেকে। বেঙ্গালোরে কোহলির সঙ্গে কাজ করা ভারতের সাবেক পেসার আশিষ নেহরাও বললেন একই কথা।
ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে কোহলি। এরপর ভারত খেলবে এশিয়া কাপে। টুর্নামেন্টটি শুরু আগামী অগাস্টের শেষ দিকে। মাঝের এই সময়টা ভারতের সাবেক অধিনায়ককে সতেজ হয়ে মাঠে ফিরতে সাহায্য করবে বলে মনে করেন নেহরা।
“বিশ্রাম নেওয়া খারাপ কিছু নয়। আইপিএল খেলেছে, পরে টেস্ট ও সাদা বলের ক্রিকেট খেলেছে, বিরাট বিরতি পাচ্ছে এটা দেখেও ভালো লাগছে। বিরতি মানে এক সপ্তাহ বা তিন দিনের বিশ্রাম নয়। এশিয়া কাপ দিয়ে সে যখন মাঠে ফিরবে, সতেজ হয়ে ফিরবে।” নিঃসন্দেহে সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন কোহলি। কিন্তু লম্বা একটা সময় ধরে তার ব্যাট হাসছে না। গত আড়াই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের কোনো সংস্করণেই সেঞ্চুরি নেই কোহলির। কিছুদিন আগ পর্যন্ত কেবল তার সেঞ্চুরি খরা নিয়েই ছিল আলোচনা। এখন সেটা রূপ নিয়েছে সমালোচনায়।
২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ সেঞ্চুরি করেন কোহলি, বাংলাদেশের বিপক্ষে কলকাতা টেস্টে। সবশেষ আইপিএলেও ছিলেন তিনি নিষ্প্রভ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে ১৬ ম্যাচে ২২.৭৩ গড়ে করেন ৩৪১ রান। পঞ্চাশ ছাড়াতে পারেন স্রেফ দুই ইনিংসে।
সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে পাঁচ মাস পর জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলতে নেমেও ব্যর্থ তিনি। দুই ম্যাচ খেলে রান করেন স্রেফ ১ ও ১১।
কোহলিকে অনেকেই এখন দেখতে চান না টি-টোয়েন্টি দলে। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব তো সরাসরিই বলেন, কোহলির জায়গায় নতুনদের খেলানো উচিত। তবে সৌরভ দল নির্বাচনের বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি। এএনআইয়ে বিসিসিআই সভাপতি কথা বললেন, কোহলির ফর্মখরা নিয়ে।
“হ্যাঁ, সে কঠিন একটি সময়ের মধ্যে আছে এবং সে এটা জানে। সে নিজেই জানে, তার মান অনুযায়ী ভালো হচ্ছে না। আমার মনে হচ্ছে, তার ফিরে আসা এবং ভালো করা স্রেফ সময়ের ব্যাপার। কিন্তু তাকে তার পথ খুঁজে বের করতে হবে এবং সফল হতে হবে। যেটা সে গত ১২-১৩ বছর বা এরচেয়ে বেশি সময় ধরে করে আসছে। কেবল বিরাট কোহলিই এটা করতে পারে।”
“খেলাধুলায় এমন সময় আসবে। সবার বেলায়ই এটা হয়েছে। শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, আমার ক্ষেত্রেও এই বাজে সময়টা এসেছে, কোহলিরও তাই। ভবিষ্যৎ খেলোয়াড়দেরও এটার মুখোমুখি হতে হবে। এটা খেলার একটি অবিচ্ছেদ্য অংশ। আমার মনে হয়, একজন খেলোয়াড় হিসেবে স্রেফ শুনে যেতে হবে, কী হচ্ছে এটা নিয়ে সতর্ক থাকতে হবে এবং মাঠে নেমে কেবল নিজের খেলাটা খেলতে হবে।”
নিজেকে ফিরে পেতে কোহলিকে কিছু দিনের বিরতি নেওয়ার পরামর্শ দেন ভারতের সাবেক ক্রিকেটার ও সাবেক কোচ রবি শাস্ত্রীসহ আরও অনেকে। বেঙ্গালোরে কোহলির সঙ্গে কাজ করা ভারতের সাবেক পেসার আশিষ নেহরাও বললেন একই কথা।
ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে কোহলি। এরপর ভারত খেলবে এশিয়া কাপে। টুর্নামেন্টটি শুরু আগামী অগাস্টের শেষ দিকে। মাঝের এই সময়টা ভারতের সাবেক অধিনায়ককে সতেজ হয়ে মাঠে ফিরতে সাহায্য করবে বলে মনে করেন নেহরা।
“বিশ্রাম নেওয়া খারাপ কিছু নয়। আইপিএল খেলেছে, পরে টেস্ট ও সাদা বলের ক্রিকেট খেলেছে, বিরাট বিরতি পাচ্ছে এটা দেখেও ভালো লাগছে। বিরতি মানে এক সপ্তাহ বা তিন দিনের বিশ্রাম নয়। এশিয়া কাপ দিয়ে সে যখন মাঠে ফিরবে, সতেজ হয়ে ফিরবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)