ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

কোহলিকে নিয়ে কঠিন এক সিদ্ধান্ত জানালেন ভারতীয় সাবেক পেসার

২০২২ জুলাই ১৪ ১৫:২৬:৪৬

কোহলিকে নিয়ে কঠিন এক সিদ্ধান্ত জানালেন ভারতীয় সাবেক পেসার

খেলোয়াড় বিরাট কোহলি বেশ কিছুদিন ধরে ফর্মে নেই। শেষ চার ইনিংসে তিনি মাত্র ১১, ২০, ১ এবং ১১ রান করতে পেরেছেন। কোহলি ২০১৯ সাল থেকে কোন আন্তর্জাতিক সেঞ্চুরি করেননি।

এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ খেলা হবে এবং এর কারণে দলগুলো তাদের নিখুঁত একাদশ খুঁজছে। ভারত গত অনেক টি-২০ সিরিজেও অনেক তরুণ খেলোয়াড়কে সুযোগ দিয়েছে এবং সিনিয়র খেলোয়াড়দেরও ধরে রেখেছে। কিন্তু এখন সমস্যা হল অনেক তরুণ খেলোয়াড় ভালো পারফরমেন্স করে দলে নিজেদের জায়গা প্রায় নিশ্চিত করে ফেলেছেন, আবার কিছু তারকা খেলোয়াড় বাজে পারফরমেন্স কারণে দলের বাইরে থাকার আশঙ্কায় রয়েছেন। এই তালিকায় রয়েছে কোহলির নামও।

টি ২০ স্কোয়াডে কোহলির স্থান নিয়ে চলতি বিতর্কের মধ্যে, প্রাক্তন ভারতীয় পেসার আশিস নেহরা প্রাক্তন অধিনায়কের সমর্থনে সুর চড়ান। তিনি বলেন, “সত্যি বলতে বিরাট তার অতীত পারফরমেন্সের ভিত্তিতে অতিরিক্ত সুযোগ পাওয়ার যোগ্য।” নেহরা জোর দিয়েছেন যে, কোহলিকে ‘বহিরাগতদের’ থেকে দূরে থাকতে হবে এবং এক মাসের বিরতি তাকে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।

আশিস নেহরা বলেছেন, “যদিও আপনি কোহলির মানের খেলোয়াড় না হন, তবে আলোচনা হবে। আপনি যখন খেলছেন আপনি আপনার খেলায় ফোকাস করার চেষ্টা করুন এবং ড্রেসিংরুমের বাইরের লোকেদের তথাকথিত ‘বহিরাগতদের’ কথা শুনবেন না। আপনার সতীর্থ, ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা কীভাবে আপনাকে সমর্থন করছে তা গুরুত্বপূর্ণ…কিন্তু আমরা বিরাটের মতো একজন খেলোয়াড়ের কথা বলছি। হ্যাঁ, কোথাও লেখা নেই যে তিনি রান না করলেও ভারতের হয়ে খেলতে থাকবেন। কিন্তু আপনি যখন অতীতে অনেক কিছু করেছেন, আপনি সবসময় অতিরিক্ত সুযোগ পাবেন।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত