ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ: টি-২০ সিরিজ থেকে বাদ কোহলি, নেই বুমরাহও
আসছে ২২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। প্রথম তিনটি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট এবং বুমরাহকে। সম্প্রতি একেবারেই ফর্মে নেই বিরাট। মাঝারি-মানের আইপিএলের পর ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে রান পাননি। তারপরও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিরাটকে প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচে বিশ্রাম দেওয়ার পথে হেঁটেছে ভারতীয় নির্বাচক কমিটি। পরের দুটি ম্যাচেও তাঁকে দলে রাখা হবে কিনা, তা স্পষ্ট নয়।
আপাতত কুঁচকির চোটে ভুগছেন বিরাট। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচেও সম্ভবত খেলবেন না। সেই পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচে সুযোগ না পেলে বিরাটের হাতে নিজেকে প্রমাণ করার সুযোগ আরও কমবে। অগস্টের শেষের দিকে এশিয়া কাপ এবং ঘরের মাঠে অস্ট্রেলিয়ার তিনটি টি-টোয়েন্টি ম্যাচ পাবেন। সেই পরিস্থিতিতে বিরাটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। যদিও বিরাটের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
চোট সারিয়ে ভারতীয় দলে ফেরার মুখে দাঁড়িয়ে আছেন রাহুল এবং কুলদীপ। ফিট থাকলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে থাকবেন তাঁরা। তারইমধ্যে টি-টোয়েন্টিতে অশ্বিনের প্রত্যাবর্তন হতে চলেছে। তাঁকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দ্বিতীয় স্পিনার হিসেবে অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য কুলদীপ এবং রবি বিষ্ণোইয়ের সঙ্গে লড়তে হবে। প্রথম স্পিনার হিসেবে অস্ট্রেলিয়ার টিকিট কার্যত পাকা যুজবেন্দ্র চাহালের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)