ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
এবার মিরপুরের সাথে গায়ানার উইকেট তুলনা করে মুখ খুললেন তামিম
গায়ানায় প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে মাত্র ১৫০ রানের লক্ষ্য দিতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছিল বাংলাদেশের স্পিনাররা। নাসুম আহমেদ উইকেট না পেলেও আট ওভারে তিন মেইডেনে মাত্র ১৬ রান দেন।
আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজ নেন ৩৬ রান খরচায় নেন তিন উইকেট। তারপর বাংলাদেশের ইনিংসের চার উইকেটের মধ্যে তিনটিই নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ স্পিনাররা। দ্বিতীয় ওয়ানডেতেও একই ধারা বজায় ছিল।
এ দিন ওয়েস্ট ইন্ডিজ থামে মাত্র ১০৮ রানে। আগের ম্যাচে অভিষেক হওয়া নাসুম এবার দশ ওভারে দেন মাত্র ১৯ রান, নেন তিন উইকেট। মিরাজ ২৯ রানে নেন চার উইকেট। এমন স্পিন-বান্ধব উইকেটে কারও ব্যাটিং বিশ্লেষণ করতে নারাজ তামিম।
তিনি বলেন, ‘আমার মনে হয় এসব উইকেটে ব্যাটারদের বিচার করা ঠিক না। বলা যায় মিরপুরের চেয়ে বাজে উইকেট। কারণ এই উইকেটে আপনি কখন কোন বলে আউট হয়ে যাবেন আগে থেকে বোঝা কঠিন। এর প্রতিচ্ছবিতো দেখতেই পাচ্ছেন দুই ম্যাচেই, ১০০ আর ১৫০ রানের খেলায়।’
ম্যাচটিতে ইনিংস উদ্বোধন করতে নামেন তামিম ও নাজমুল হোসেন শান্ত। দুজনে মিলে গড়েন ৪৮ রানের জুটি। তামিমের কাছে অবশ্য এই ৪৮ রানই শতরানের মতো।
তিনি আরও বলেন, ‘এ জায়গায় আমি আসলে কাউকে বিচার করতে চাই না। কিন্তু যতক্ষণ ব্যাটিং করতেছে সে ভালো ব্যাটিং করছিল। আলহামদুলিল্লাহ আমরা (তামিম-শান্ত) ৪৮ রানের দারুণ একটা পার্টনারশিপ করেছি। ৪৮ সংখ্যাটা দেখতে একটু ছোট লাগলেও এই উইকেট বিবেচনায় এটা ১০০ রানের সমতুল্য।’
সিরিজ জয়ের ম্যাচে ৬২ বলে ৫০ রানে অপরাজিত থাকেন তামিম। অপরদিকে ৩৬ বলে ২০ রান করে গুড়াকেশের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন শান্ত। তিনে নামা লিটন ২৭ বলে ৩২ রান করে অপরাজিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)