ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
দুই ম্যাচের দারুন বোলিং করে সাকিবকে নিয়ে অদ্ভুত মন্তব্য করলেন নাসুম
ভাগ্যক্রমে পাওয়া সুযোগটি কী দারুণভাবেই না কাজে লাগালেন সিলেটের ২৭ বছর বয়সী এ বাঁহাতি স্পিনার। রোববার প্রথম ম্যাচে ৮ ওভারে তিন মেইডেনসহ মাত্র ১৬ রান করে উইকেটশূন্য ছিলেন। দ্বিতীয় ম্যাচে ১০ ওভারে চার মেইডেনে ১৯ রান দিয়ে উইকেট নিয়েছেন তিনটি, জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।
হয়তো সিরিজের শেষ ম্যাচেও নাসুম এমন জাদুকরী বোলিং করবেন। কিন্তু নিশ্চয়তা পাবেন না পরের সিরিজেও একাদশে থাকার। কেননা সাকিব ফিরলে কম্বিনেশন বিবেচনায় বাংলাদেশ দুই বাঁহাতি স্পিনার নিয়ে নামবে কি না সেটিও দেখার বিষয়।
তবে এসব নিয়ে ভাবতে রাজি নন নাসুম। শুধু সাকিব নয়, দলের কারও সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করতে চান না তিনি, ‘তাইজুল (ইসলাম) ভাই ওনার জায়গায় খেলবে, আমি আমার জায়গায়। আমি তাইজুল ভাইয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না, সাকিব ভাইয়ের সঙ্গেও না।’
সতীর্থের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার বদলে পারফরম্যান্সের মাধ্যমে নিজের কাজ করে রাখার দিকেই মনোযোগ নাসুমের, ‘দলে প্রতিষ্ঠিত হয়ে গেছি এমন না। যে কটা ম্যাচই খেলি, ভালো খেলার প্রবণতা থাকে। স্থায়ী হয়ে গেছি, এটি মনে করি না। আমাকে খেলতে হলে পারফর্ম করেই খেলতে হবে।’
দুই ম্যাচে ১৮ ওভার বোলিং করে মাত্র ৩৫ রান খরচ করেছেন নাসুম। প্রথম ম্যাচে ৮ ওভারে তার ডট বল ছিল ৪০টি। বুধবার ছাড়িয়ে গেছেন নিজেকে। পুরো দশ ওভারের স্পেলে ৪৮টি বলে কোনো রান দেননি নাসুম। মূলত ডট বল করারই পরিকল্পনা থাকে তার।
নাসুম বলেছেন, ‘আমার প্রথম পরিকল্পনাই থাকে ডট বল করা। পাওয়ারপ্লেতে (বোলিং) করতে হয়, ফলে প্ল্যান থাকে যাতে রানটা আটকাতে পারি। ওই পরিকল্পনাতেই সফল হয়েছি। উইকেট পেয়েছি, আলহামদুলিল্লাহ। প্রথম ম্যাচে উইকেট না পাওয়াতে যে আক্ষেপ ছিল, সেটি চলে গেছে আরকি।’
তিনি আরও বলেন, ‘খুব ভালো লাগছে। অপেক্ষা করছিলাম, সুযোগ আসবে, সুযোগ আসবে। এসেছে, (ভালো) করেছি, ভালো লাগছে। আর (দলের) সবাই পছন্দ করে। আমাকে নিয়ে সবাই মজা করে, হাসাহাসি করে। সবার সঙ্গেই ভালো সম্পর্ক। তামিম ভাই ব্যক্তিগতভাবে অনেক সমর্থন করে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)