ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
এই অবিশ্বাস্য পরিকল্পনা ছিল মিরাজের
রোমাঞ্চিত হয়ে কোচ রাসেল ডমিঙ্গোকে বলেন, চাইলে পুরো বোলিং আক্রমণই স্পিন দিয়ে সাজিয়ে খেলানো যেতে পারে এখানে। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে এবার যেন ঠিক মিরপুরের মতো উইকেট পেয়েছে বাংলাদেশ। বেশ ধীরগতির উইকেট, বল যেখানে ব্যাটে আসছে থমকে। বাউন্স অসমান। টার্ন মিলছে অনেক, সীমিত ওভারের
ক্রিকেটে এই যুগে যা বিরল। বিশেষ করে দ্বিতীয় ম্যাচের উইকেটে অসমান বাউন্স ও টার্ন, দুটিই ছিল অনেক বেশি।
দ্বিতীয় ম্যাচের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ অধিনায়ক তামিম বলেন, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের চেয়েও অনেক কঠিন উইকেট (ব্যাটিংয়ের জন্য) প্রভিডেন্সের উইকেট।
তবে স্পিনারদের তো আর আপত্তি থাকার কারণ নেই। মিরাজ যেমন উইকেটের ফায়দা কাজে লাগিয়ে বাংলাদেশের সিরিজ জয়ের মূল নায়কদের একজন। প্রথম ম্যাচে গুরুত্বপূর্ণ তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা পুরস্কার জেতেন তিনি। দ্বিতীয় ম্যাচে বুধবার তার শিকার চারটি।
ম্যাচ শেষে টিভিতে ধারাভাষ্যকার ইয়ান বিশপের সঙ্গে আলোচনায় প্রভিডেন্সের উইকেট ও মিরাজের সাফল্য নিয়ে আলাপচারিতায় ডমিঙ্গো শোনালেন মজার সেই কাহিনী।
“উইকেট দেখে সে (মিরাজ) বলছিল, ‘কোচ… ওয়াও, আমরা এখানে ৫ জন স্পিনার খেলাতে পারি (হাহাহাহা)!”
তবে মজা করার পর মুহূর্তেই কোচ মনে করিয়ে দিলেন, উইকেটের সহায়তা থাকলেও মূল কাজটি করেছেন মিরাজই, সবরকম কন্ডিশনেই এখন তিনি কার্যকর স্পিনার।
“সে এখন দারুণ একজন অলরাউন্ড বোলার। সে নিউ জিল্যান্ডে ভালো বল করেছে, দক্ষিণ আফ্রিকায় ৪ উইকেট নিয়ে আমাদের ম্যাচ জিতিয়েছে সেঞ্চুরিয়ন পার্কে, যা মাঠ স্পিন সহায়ক বলে পরিচিত হয়। সে স্মার্ট বোলার, জানে কী করতে হবে। খুবই আত্মবিশ্বাসী ছেলে। আর সে ফ্যান্টাস্টিক টিম প্লেয়ার।”
গত বছরের শুরু থেকে এই পর্যন্ত সময়ে ৩১ উইকেট নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার মিরাজ। ক্যারিয়ারের পাঁচবার চার উইকেটের চারটিই এসেছে এই সময়ে। প্রভিডেন্স, মিরপুরের মতো স্পিন সহায়ক কন্ডিশনে যেমন ৪ উইকেট নিয়েছেন তিনি, তেমনি দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নেও নিয়েছেন তিনি চার উইকেট। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে এবার যেন ঠিক মিরপুরের মতো উইকেট পেয়েছে বাংলাদেশ। বেশ ধীরগতির উইকেট, বল যেখানে ব্যাটে আসছে থমকে। বাউন্স অসমান। টার্ন মিলছে অনেক, সীমিত ওভারের ক্রিকেটে এই যুগে যা বিরল। বিশেষ করে দ্বিতীয় ম্যাচের উইকেটে অসমান বাউন্স ও টার্ন, দুটিই ছিল অনেক
বেশি।
দ্বিতীয় ম্যাচের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ অধিনায়ক তামিম বলেন, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের চেয়েও অনেক কঠিন উইকেট (ব্যাটিংয়ের জন্য) প্রভিডেন্সের উইকেট।
তবে স্পিনারদের তো আর আপত্তি থাকার কারণ নেই। মিরাজ যেমন উইকেটের ফায়দা কাজে লাগিয়ে বাংলাদেশের সিরিজ জয়ের মূল নায়কদের একজন। প্রথম ম্যাচে গুরুত্বপূর্ণ তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা পুরস্কার জেতেন তিনি। দ্বিতীয় ম্যাচে বুধবার তার শিকার চারটি।
ম্যাচ শেষে টিভিতে ধারাভাষ্যকার ইয়ান বিশপের সঙ্গে আলোচনায় প্রভিডেন্সের উইকেট ও মিরাজের সাফল্য নিয়ে আলাপচারিতায় ডমিঙ্গো শোনালেন মজার সেই কাহিনী।
“উইকেট দেখে সে (মিরাজ) বলছিল, ‘কোচ… ওয়াও, আমরা এখানে ৫ জন স্পিনার খেলাতে পারি (হাহাহাহা)!”
তবে মজা করার পর মুহূর্তেই কোচ মনে করিয়ে দিলেন, উইকেটের সহায়তা থাকলেও মূল কাজটি করেছেন মিরাজই, সবরকম কন্ডিশনেই এখন তিনি কার্যকর স্পিনার।
“সে এখন দারুণ একজন অলরাউন্ড বোলার। সে নিউ জিল্যান্ডে ভালো বল করেছে, দক্ষিণ আফ্রিকায় ৪ উইকেট নিয়ে আমাদের ম্যাচ জিতিয়েছে সেঞ্চুরিয়ন পার্কে, যা মাঠ স্পিন সহায়ক বলে পরিচিত হয়। সে স্মার্ট বোলার, জানে কী করতে হবে। খুবই আত্মবিশ্বাসী ছেলে। আর সে ফ্যান্টাস্টিক টিম প্লেয়ার।”
গত বছরের শুরু থেকে এই পর্যন্ত সময়ে ৩১ উইকেট নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার মিরাজ। ক্যারিয়ারের পাঁচবার চার উইকেটের চারটিই এসেছে এই সময়ে। প্রভিডেন্স, মিরপুরের মতো স্পিন সহায়ক কন্ডিশনে যেমন ৪ উইকেট নিয়েছেন তিনি, তেমনি দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নেও নিয়েছেন তিনি চার উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)