ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ক্যারিয়রে দুই ওয়ানডে খেলেই চমক দেখালেন নাসুম, দাঁড়ালেন মাশরাফি-সাকিবদের পাশে
গায়ানার প্রভিডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ ওভারে তিন মেইডেনে মাত্র ১৬ রান খরচ করেছিলেন নাসুম। কিন্তু কোনো উইকেট পাননি। আজ নিজের প্রথম সাত ওভারেই ছাড়িয়ে যান আগের ম্যাচের বোলিংকে।
ক্যারিবীয় ব্যাটিং লাইনআপকে ছিন্নভিন্ন করে ব্যক্তিগত সাত ওভার শেষে নাসুমের বোলিং বিশ্লেষণ দাঁড়ায় ৭-৪-৯-৩; অর্থাৎ সাত ওভারে মেইডেন চারটি, উইকেট নিয়েছেন তিনটি। তখনই জাগে আশা, বাংলাদেশের হয়ে ইনিংসে সর্বোচ্চ মেইডেনের রেকর্ডের।
কিন্তু পরের তিন ওভারে আর মেইডেন নিতে পারেননি নাসুম। ফলে অধরাই থেকে যায় মোহাম্মদ রফিকের রেকর্ড। ১৯৯৮ সালে ভারতের বিপক্ষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৫টি মেইডেন ওভার করেছিলেন বাংলাদেশের কিংবদন্তি স্পিনার রফিক।
গত দুই যুগেও আর কেউ রফিকের এই রেকর্ড ভাঙতে পারেননি। আজকের আগে সবশেষ ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই শফিউল ইসলাম এই রেকর্ডের কাছাকাছি গিয়েছিলেন। সেদিন ৯ ওভারে চারটি মেইডেন নিয়েছিলেন শফিউল।
শফিউলের প্রায় ১০ বছর পর আবার নাসুমের হাত ধরে ইনিংসে অন্তত ৪টি মেইডেন করা বোলারের দেখা পেলো বাংলাদেশ। রফিককে ছুঁতে না পারলেও, ৪ মেইডেনের মাধ্যমে সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজাদের পাশে ঠিকই নাম তুললেন নাসুম।
সবমিলিয়ে বাংলাদেশের ষষ্ঠ বোলার হিসেবে ইনিংসে অন্তত ৪টি মেইডেন করলেন ২৭ বছর বয়সী নাসুম। তার আগে এ কৃতিত্ব দেখিয়েছেন রফিক (৩ বার), সাকিব (৩ বার), মাশরাফি (২ বার), সৈয়দ রাসেল (২ বার), মুশফিকুর রহমান বাবু ও শফিউল ইসলাম।
এছাড়া ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১২২টি মেইডেন ওভার করেছেন মাশরাফি। বাংলাদেশের আর কোনো বোলার ওয়ানডেতে ১০০ মেইডেন নিতে পারেননি। পঞ্চাশের বেশি মেইডেন নিয়েছেন সাকিব (৯১), আব্দুর রাজ্জাক (৭০) ও রফিক (৬৩)।
উল্লেখ্য, বিশ্ব ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে ইনিংসে সর্বোচ্চ ৮ মেইডেনের রেকর্ড রয়েছে ভারতের বিষেন সিং বেদি (ইনিংসে ১২ ওভার) ও ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সের। সবমিলিয়ে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ৩১৩ মেইডেনের বিশ্বরেকর্ড দক্ষিণ আফ্রিকার শন পোলকের দখলে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)