ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশাল সুখবরঃ নতুন টাইগার আগমনের ঘোষণা দিলেন নাসুম
গতরাত ১৩ জুলাই বুধবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এভাবেই নিজের প্রথম উইকেটটি নেন নাসুম আহমেদ। ব্রুকসকে আউট করার পর দুই হাত দিয়ে 'টি' বানিয়ে অন্যরকম এক উদযাপন করেন ২৭ বছর বয়সী এ বাঁহাতি স্পিনার। যা সাধারণত রিভিউ নেওয়ার বেলায় দেখিয়ে থাকেন খেলোয়াড়রা। কিন্তু তা আর হল না।
কিন্তু সরাসরি বোল্ড করে উইকেট পাওয়ার পরে রিভিউ নেওয়ার সংকেত কেনো দেবেন নাসুম? অনেকেরই ধারণা ছিল, প্রথম ম্যাচে রিভিউয়ের কারণে উইকেটবঞ্চিত থাকার আক্ষেপ থেকেই হয়তো এমনটা দেখিয়েছেন নাসুম। তবে তিনি নিজের জানিয়েছেন, এর পেছনে গল্পটা ভিন্ন।
ব্রুকসের পর শাই হোপ এবং নিকোলাস পুরানকেও আউট করেছেন নাসুম। সবমিলিয়ে ১০ ওভারে চার মেইডেনসহ মাত্র ১৯ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নামা এ স্পিনার। বাংলাদেশের ৯ উইকেটের জয়ে নাসুমের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে নাসুমের কাছে সেই উদযাপনের কারণ জানতে চান উপস্থাপক ড্যারেন গঙ্গা। তখন নাসুম বুঝিয়ে দেন, ‘টি’ দিয়ে আসলে টাইগার বুঝিয়েছেন। নাসুম মুখে বলেন, ‘এর মানে হলো, নিউ টাইগার ইজ কামিং (নতুন বাঘ আসছে)।’
পরে নিজের অনুভূতির কথা জানিয়ে এ বাঁহাতি স্পিনার আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ আমি খুব রোমাঞ্চিত ছিলাম যে প্রথম ম্যাচে কোনো উইকেট পাইনি, পরের ম্যাচে যাতে উইকেট পাই। আমি জায়গায় বল করার চেষ্টা করেছি। উইকেটে যে সুবিধা ছিল, সেটা নেওয়ার চেষ্টা করেছি।’
নাসুমের সাফল্যে খুশি অধিনায়ক তামিম ইকবালও। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘যখন সাকিব (আল হাসান) এখানে থাকে, সে (নাসুম) ম্যাচ খেলার সুযোগ পায় না। আমার মতে, সে আজকে অবিশ্বাস্য বোলিং করেছে। কন্ডিশনটা বেশ ভালোভাবে কাজে লাগিয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)