ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
অবাক ক্রিকেট বিশ্বঃ লোভ আইপিএলে,দক্ষিণ আফ্রিকাকে হতাশ করল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার এক দিনের সিরিজ হওয়ার কথা ছিল আগামী ১২ থেকে ১৭ জানুয়ারি। ওই সময় দক্ষিণ আফ্রিকায় হবে টি-টোয়েন্টি প্রতিযোগিতা। আইপিএলের আদলে ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা শুরু করছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার সব ক্রিকেটারই ব্যস্ত থাকবেন নতুন টি-টোয়েন্টি প্রতিযোগিতায়। তার পরেই হবে আইপিএল। ভারতের প্রতিযোগিতায় ভাল টাকায় দল পাওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি প্রতিযোগিতা খেলার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না কেউই। তাই সে সময় দক্ষিণ আফ্রিকার পক্ষে অস্ট্রেলিয়ার সঙ্গে এক দিনের সিরিজ খেলা সম্ভব নয়।
ক্রিকেট অস্ট্রেলিয়াকে অন্য কোনও সময় সিরিজ আয়োজনের জন্য অনুরোধ করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া সেই অনুরোধ রাখতে পারছে না। ব্যস্ত সূচির মধ্যে অন্য সময় বের করা সম্ভব নয় বলে জানিয়েছে তারা। দক্ষিণ আফ্রিকা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী খেলতে না পারায় দু’দেশের এক দিনের সিরিজ বাতিল বলে জানানো হয়েছে অস্ট্রেলিয়ার তরফে।
সিরিজ বাতিল হওয়ায় ২০২৩ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সরাসরি যোগ্যতা অর্জন করা কঠিন হতে পারে। কারণ আইসিসির এক দিনের ক্রমতালিকায় প্রোটিয়াদের স্থান এখন একাদশ। বিশ্বকাপে খেলবে ১০টি দল। নেদারল্যান্ডস-সহ আইসিসির ১২টি পূর্ণ সদস্য দেশের মধ্যে ক্রমতালিকার প্রথম আটটি দেশ সরাসরি খেলার সুযোগ পাবে। বাকি দু’টি জায়গার জন্য খেলতে হবে যোগ্যতা অর্জন পর্বের জয়ীদের সঙ্গে প্লে-অফ পর্ব।
অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ বাতিল হওয়ায় আইসিসি ক্রমতালিকায় প্রথম আট দেশের মধ্যে থাকা কঠিন হতে পারে দক্ষিণ আফ্রিকার পক্ষে। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের সময় সীমা আগামী বছরের মে মাস। তার মধ্যে দক্ষিণ আফ্রিকা এই সিরিজ না খেললে ৩০ পয়েন্ট পেয়ে যাবে অস্ট্রেলিয়া। আর বিশ্বকাপ খেলার জন্য প্লে-অফ পর্বে খেলতে হবে বাভুমাদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)