ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
পাকিস্তান, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার কোন বোলার নয়, তিন সংস্করণে সেরা বোলার ভারতের কোন বোলার
মুগ্ধ নাসের হুসেইন তো বলেই দিলেন, সব সংস্করণ মিলিয়ে বুমরাহই বিশ্বের সেরা বোলার। হুসেইনের কথা শুনে শচিন টেন্ডুলকার বললেন, ‘আমি তো এটা বেশি কিছুদিন ধরেই বলে আসছি!’ তিন সংস্করণের এই যুগে সেরা কিছু বিচার করা কঠিন। বেশির ভাগ ক্ষেত্রেই সংস্করণ ভেদে ক্রিকেটারদের পারফরম্যান্স ভিন্ন। তাদেরকে যাচাই করতে হয় আলাদা করেই। কিন্তু বুমরাহ নিশ্চিতভাবেই মুছে দিয়ে চলেছেন সংস্করণের সীমানা।
গত দুই সপ্তাহেই যেমন নিজের স্কিল ও টেম্পারমেন্টের বড় প্রমাণ কয়েক দফায় দেখিয়ে ফেলেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে নেন তিনি ৫ উইকেট। গত বছর চার টেস্টের পর এবার এক টেস্ট-সব মিলিয়ে এই সিরিজে তার শিকার ২৩ উইকেট। ভারতের ইতিহাসে এই প্রথম কোনো বোলার ইংল্যান্ডের এক সিরিজে দেখা পেলেন ২০ উইকেটের বেশি।
টেস্ট শেষ হওয়ার পরপর টি-টোয়েন্টি সিরিজে একটি ম্যাচই খেলেন তিনি। সেই ম্যাচে ২ উইকেট নেন মাত্র ১০ রান দিয়ে। দুই দিন পরই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। মঙ্গলবার এই ম্যাচে ১৯ রানে ৬ উইকেট নিয়ে তিনি ধসিয়ে দেন ইংল্যান্ডের ব্যাটিং।
এই সফরের পারফরম্যান্স বিচ্ছিন্ন কিছু নয়। তিন সংস্করণে এইরকম ধারাবাহিতা ম্যাচের পর ম্যাচ দেখিয়ে চলেছেন তিনি। তার সব সংস্করণেই ভারতের হয়ে তার রেকর্ড ঝলমলে।
প্রথম ওয়ানডে চলার সময় ধারাভাষ্যকার ও সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইন বলেন, “সব সংস্করণ মিলিয়ে বিশ্বের সেরা বোলার সম্ভবত এখন বুমরাহ।” পরে স্কাই স্পোর্টসে আলোচনায় আরও বিশদভাবে নিজের মতামত জানান তিনি।
“সব সংস্করণ মিলিয়ে বুমরাহ নিশ্চয়ই বিশ্ব ক্রিকেটের সেরা বোলার। তার চ্যালেঞ্জার হতে পারে কে? হয়তো ট্রেন্ট বোল্ট, শাহিন শাহ আফ্রিদি, ফিট থাকলে জফ্রা আর্চার… তবে এই মুহূর্তে বুমরাহই সেরা।”
“এই ম্যাচে তার পারফরম্যান্স দুর্দান্ত, উঁচু মানের। কিছু বল ছিল ভয়ঙ্কর। তার রান-আপ খানিকটা অস্বাভাবিক এবং ব্যাটসম্যানের দিকে বজ্রের মতো ছুটে আসে বল। সে দুই দিকেই সুইং করাতে পারে। যখন সু্ইং পাওয়া যায় না, তার গতি তো আছেই।”
ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকার বরে টুইটারে বললেন, বুমরাহকে সেরা মানেন তিনি আগে থেকেই।
“ওভালের উইকেটে বাউন্স ছিল বেশ। তবে ভারতীয় বোলাররা দারুণ লাইন-লেংথে বল করে পার্থক্য গড়ে দিয়েছে। ভারতের পেস আক্রমণের দুর্দান্ত পারফরম্যান্স, বিশেষ করে বুমরাহ ছিল চোখধাঁধানো।”
“আমি বেশ কিছুদিন ধরেই মনে করি যে, সব সংস্করণ মিলিয়ে বুমরাহ বিশ্বের সেরা বোলার। টিভিতে নাসের হুসেইনকে আমার সঙ্গে একমত হতে দেখে ভালো লাগল।” তিন সংস্করণের এই যুগে সেরা কিছু বিচার করা কঠিন। বেশির ভাগ ক্ষেত্রেই সংস্করণ ভেদে ক্রিকেটারদের পারফরম্যান্স ভিন্ন। তাদেরকে যাচাই করতে হয় আলাদা করেই। কিন্তু বুমরাহ নিশ্চিতভাবেই মুছে দিয়ে চলেছেন সংস্করণের সীমানা।
গত দুই সপ্তাহেই যেমন নিজের স্কিল ও টেম্পারমেন্টের বড় প্রমাণ কয়েক দফায় দেখিয়ে ফেলেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে নেন তিনি ৫ উইকেট। গত বছর চার টেস্টের পর এবার এক টেস্ট-সব মিলিয়ে এই সিরিজে তার শিকার ২৩ উইকেট।
ভারতের ইতিহাসে এই প্রথম কোনো বোলার ইংল্যান্ডের এক সিরিজে দেখা পেলেন ২০ উইকেটের বেশি।
টেস্ট শেষ হওয়ার পরপর টি-টোয়েন্টি সিরিজে একটি ম্যাচই খেলেন তিনি। সেই ম্যাচে ২ উইকেট নেন মাত্র ১০ রান দিয়ে। দুই দিন পরই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। মঙ্গলবার এই ম্যাচে ১৯ রানে ৬ উইকেট নিয়ে তিনি ধসিয়ে দেন ইংল্যান্ডের ব্যাটিং।
এই সফরের পারফরম্যান্স বিচ্ছিন্ন কিছু নয়। তিন সংস্করণে এইরকম ধারাবাহিতা ম্যাচের পর ম্যাচ দেখিয়ে চলেছেন তিনি। তার সব সংস্করণেই ভারতের হয়ে তার রেকর্ড ঝলমলে।
প্রথম ওয়ানডে চলার সময় ধারাভাষ্যকার ও সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইন বলেন, “সব সংস্করণ মিলিয়ে বিশ্বের সেরা বোলার সম্ভবত এখন বুমরাহ।” পরে স্কাই স্পোর্টসে আলোচনায় আরও বিশদভাবে নিজের মতামত জানান তিনি।
“সব সংস্করণ মিলিয়ে বুমরাহ নিশ্চয়ই বিশ্ব ক্রিকেটের সেরা বোলার। তার চ্যালেঞ্জার হতে পারে কে? হয়তো ট্রেন্ট বোল্ট, শাহিন শাহ আফ্রিদি, ফিট থাকলে জফ্রা আর্চার… তবে এই মুহূর্তে বুমরাহই সেরা।”
“এই ম্যাচে তার পারফরম্যান্স দুর্দান্ত, উঁচু মানের। কিছু বল ছিল ভয়ঙ্কর। তার রান-আপ খানিকটা অস্বাভাবিক এবং ব্যাটসম্যানের দিকে বজ্রের মতো ছুটে আসে বল। সে দুই দিকেই সুইং করাতে পারে। যখন সু্ইং পাওয়া যায় না, তার গতি তো আছেই।”
ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকার বরে টুইটারে বললেন, বুমরাহকে সেরা মানেন তিনি আগে থেকেই।
“ওভালের উইকেটে বাউন্স ছিল বেশ। তবে ভারতীয় বোলাররা দারুণ লাইন-লেংথে বল করে পার্থক্য গড়ে দিয়েছে। ভারতের পেস আক্রমণের দুর্দান্ত পারফরম্যান্স, বিশেষ করে বুমরাহ ছিল চোখধাঁধানো।”
“আমি বেশ কিছুদিন ধরেই মনে করি যে, সব সংস্করণ মিলিয়ে বুমরাহ বিশ্বের সেরা বোলার। টিভিতে নাসের হুসেইনকে আমার সঙ্গে একমত হতে দেখে ভালো লাগল।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)