ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
আজই সিরিজ জয় করার লক্ষে নতুন এক কৌশল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ
আজ ১৩ জুলাই দ্বিতীয় ম্যাচে দলের অন্যতম বোলার মিরাজের চোখ এখন সিরিজ জয়ে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টিম টাইগার। মিরাজের প্রত্যাশা আজই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ।
ডমিনিকায় বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। গতকাল অনুশীলনের ফাঁকে মিরাজ বলে দিলেন, সিরিজ জিততে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করার ইচ্ছা নেই, ‘শেষ ম্যাচ পর্যন্ত তো অপেক্ষা করতে পারব না। জিতলেই যেহেতু সিরিজ জিতব, একটু নির্ভার থাকতে পারব। অবশ্যই জেতার জন্যই তো খেলব। তবে আরও বেশি ফোকাসড থাকব।’
প্রথম ওয়ানডেতে দাপুটেই জিতেছে বাংলাদেশ। ১৪৯ রানে আটকে রেখে পরে ৫৫ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এমন হারের পর নিশ্চিতভাবেই ঘুরে দাঁড়াতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ। তাছাড়া আজ হারলেই সিরিজ থেকে ছিটকে পড়বে তারা।
বাংলাদেশও নিশ্চয় সেটা জানে। সে অনুযায়ীই পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ জানালেন মিরাজ, ‘ওরা ফিরে আসতে চাইবে। ওরা ফিরে আসলেও কীভাবে আসতে পারে, সেগুলো নিয়ে এরই মধ্যে কথা বলেছি। অধিনায়ক মিটিংয়ে কথা বলেছেন। দিনের শেষে ভালো খেলা গুরুত্বপূর্ণ। সবাই নিজেদের কাজটা করতে পারলেই জিততে পারব। জেতার জন্য প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ম্যাচ জিততে হলে যে প্রক্রিয়া—সেটি প্রত্যেক বিভাগেই ভালো করতে হবে। মাথায় অবশ্যই আছে ম্যাচ জেতার (ভাবনা), তবে কীভাবে জিতব, সেটিও মাথায় আছে। সে সব নিয়েই আলোচনা করেছি।’
প্রথম ওয়ানডেতে নিজে তিন উইকেট নেওয়ার পাশাপাশি দুর্দান্ত একটা রান আউটও করেছেন। মিরাজের কথায় ফুটে উঠল প্রথম ম্যাচের দুর্দান্ত বোলিংয়ের কথা, ‘গায়ানার উইকেটে স্পিনাররা অনেক সহায়তা পেয়েছি। নাসুম ভাই ভালো শুরু করেছে, মোস্তাফিজ উইকেট এনে দিয়েছে। শাই হোপের রেকর্ড আমাদের সঙ্গে ভালো, ফলে ওর উইকেটটা গুরুত্বপূর্ণ ছিল। আর আমিও চিন্তা করেছি, আমার ভূমিকা গুরুত্বপূর্ণ। মেরিট অনুযায়ী বল করার চেষ্টা করেছি। শরীফুলও অনেক ভালো করেছে। নাসুম উইকেট না পেলেও ভালো করেছে। তাসকিন ভাইও।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)