ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
লজ্জাজনক ভাবে প্রথম ওয়ানডে হেরে যা বললেন জস বাটলার
জবাবে এই সাধারণ স্কোর তাড়া করতে নেমে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধবনের জুটি মাত্র ১৮.৪ ওভারেই এই লক্ষ্য হাসিল করে দুর্দান্ত জয় এনে দেন ভারতকে। এই হারের পর অধিনায়ক জোস বাটলারকে ভীষণই নিরাশ দেখিয়েছে, তার সেই নিরাশা ম্যাচ শেষে তার বয়ানেও ধরা পড়েছে।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অধিনায়ক জোস বাটলার টসে হেরে প্রথমে ব্যাট করতে নামেন। কিন্তু শুরুতেই বিপদে পড়ে যায় ইংল্যান্ড। জসপ্রীত বুমরাহ প্রথম ওভার থেকেই ইংরেজ শিবিরে আঘাত হানতে থাকেন। ভারতীয় বোলারদের সামনে ইংরেজ ব্যাটসম্যানদের এমন নাকানি চোবানির কথা স্টেডিয়ামে থাকা স্বয়ং ইংরেজ দর্শকরাও ভাবতে পারেননি। ইংরেজ ব্যাটসম্যানদের ক্রিজে আসা যাওয়ার ধারাবাহিকতা শুধু সময়ের ব্যাপার ছিল।
ভারতীয় দলের জোরে বোলার জসপ্রীত বুমরাহ প্রথম ওভারেই জেসন রয় এবং জো রুটের উইকেট তুলে নিয়ে ইংলিশ শিবিরে আঘাত হানেন। এরপর আর উঠে দাঁড়াতে পারেনি ইংল্যান্ডের ব্যাটিং। এক সময় মনে হচ্ছিল টেস্টের মতোও ওয়ানডেতে অধিনায়ক জোস বাটলার দলকে টেনে তুলবেন। কিন্তু তিনিও মাত্র ৩০ রানে আউট হন মহম্মদ শামির বলে। এরপর আর কোনো ব্যাটসম্যানই ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি আর পুরো দল মাত্র ১১০ রানেই শেষ হয়ে যায়। জবাবে ভারতীয় দল কোনো উইকেট না হারিয়েই এই রান মাত্র ১৯ ওভারেই তুলে দিয়ে ১০ উইকেটে জয়লাভ করে।
ভারতীয় দলের হাতে প্রথম ওয়ানডেতে লজ্জাজনক হারের পর অধিনায়ক জোস বাটলার পোষ্ট ম্যাচ প্রেজেন্টেশনে নিজের নিরাশা প্রকাশ করেন। তিনি বলেন,
“এটা একটা ভীষণই কঠিন দিন ছিল। পিচে বোলাররা যে ধরণের সুইং পাচ্ছিলেন, সেটা ব্যাটিংকে ভীষণই কঠিন বানিয়ে দিয়েছিল। সেই সঙ্গে ভারতীয় বোলাররাও অসাধারণ বোলিং করেছেন। বুমরাহ একজন দুর্দান্ত বোলার। ও আজ যথেষ্ট ভাল বোলিং করেছে। যখন আপনি এত ছোট লক্ষ্য বাঁচাতে চান তো ১০ উইকেট নেওয়া সহজ হয় না। আমি নিজের বোলারদের উইকেট নেওয়ার কথা বলেছিলাম কিন্তু আমরা সফল হতে পারিনি”।
ইংরেজ অধিনায়ক জোস বাটলার যতই নিজেদের ব্যাটসম্যানদের পাশে দাঁড়ান না কেন, কিন্তু ভারতীয় দলের ইনিংস দেখে এটা মানতেই হবে যে ইংরেজ খেলোয়াড়রা ক্রিজে টিকে থাকার চেষ্টা করে এই ম্যাচ আরও প্রতিদ্বন্দ্বীতামূলক হতে পারত। কারণ ভারতের ইনিংস শুরুতেও অধিনায়ক রোহিত শর্মা আর শিখর ধবনেরও সেট হতে সমস্যায় পড়তে হয়েছিল। সেই কারণ দুই ব্যাটসম্যান সময়ও নেন আর শেষ পর্যন্ত উইকেট না হারিয়ে ম্যাচ শেষ করেন। জসপ্রীত বুমরাহ এই ম্যাচে ৬ উইকেট নেন। অন্যদিকে আরেক জোরে বোলার মহম্মদ শামিও এই ম্যাচে ৩ উইকেট নেন। অধিনায়ক রোহিত শর্মা এই ম্যাচে দুরন্ত হাফসেঞ্চুরিও করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)