ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ এক বিশাল ছক্কা হাকিয়ে নতুন এক সেঞ্চুরির রেকর্ড গড়লেন তামিম
ক্যারিয়ারের শুরুর দিকে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিতি পাওয়া দলপতি তামিম ইকবাল পরিণত বয়সে এসে দায়িত্বশীল ব্যাটিংয়ে নিজেকে নিয়ে গেছেন অন্য মাত্রায়। দেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক আগেই হয়েছেন তামিম। ওয়ানডে ফরম্যাটে আরেকটি রেকর্ড নিজের দখলে নিয়েছেন তামিম।
প্রভিডেন্স পার্কে ৩৩ রানের ইনিংসে চারটি চার ও একটি ছয় হাকিয়েছিলেন তামিম। অ্যান্ডারসন ফিলিপের বলে ফাইন লেগে হাঁকানো এই ছয়টিই তামিমের ওয়ানডে ক্যারিয়ারের ১০০তম। বাংলাদেশ অধিনায়ক ওয়ানডে ফরম্যাটে অন্যরকম এক সেঞ্চুরির মালিক বনে গেলেন।
বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে তামিম ক্রিকেটের কোন সংস্করণে ছয়ের সেঞ্চুরি হাঁকালেন। তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ ছয় মেরেছেন মুশফিকুর রহিম। তিনি হাঁকিয়েছেন ৮৫টি ছয়। এছাড়া ৫০টির অধিক ছক্কা মেরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ (৭২) ও মাশরাফী বিন মোর্ত্তোজা (৬২)। ওয়ানডে ফরম্যাটে সাকিব আল হাসানের ছয়ের সংখ্যা ৪৬।
তিন ফরম্যাট মিলেও সবার চেয়ে অনেক এগিয়ে তামিম। ১৮৪টি ছক্কা হাঁকিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। দ্বিতীয় সর্বোচ্চ ১৫৯টি ছয় হাঁকিয়েছেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক রিয়াদ। মুশফিকের ছয়ের সংখ্যা ১৫৩ ও টেস্ট অধিনায়ক সাকিব তিন ফরম্যাট মিলে মেরেছেন ১০৯টি ছক্কা। সাবেক অধিনায়ক মাশরাফী তিন ফরম্যাট মিলে হাঁকিয়েছেন ১০৩টি ছয়।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ছক্কা সংখ্যা বেশ পিছিয়ে আছেন। ৪০তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১০০ ছয় মেরেছেন তামিম। সবচেয়ে বেশি ৩৫১ ছয় হাঁকিয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ক্রিস গেইলের ছক্কার সংখ্যাও তিন শতাধিক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)