ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
এবারের সিপিএলে আকাশ ছোয়া মূল্যে দল পেলেন বাংলাদেশ ক্রিকেটার
এবারের সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলতে দেখা যাবে সাকিবকে। সরাসরি চুক্তির মাধ্যমে দলটিতে নাম লিখিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়।
আগামী ৩১ আগস্ট থেকে পহেলা অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের সিপিএল। ওই সময় বাংলাদেশ দলের কোনো খেলা না থাকায় সাকিবের খেলতে কোনো বাধা নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও অনাপত্তিপত্র পেয়েছেন সাকিব।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানিয়েছেন, সাকিবকে সিপিএল খেলার জন্য এনওসি দেওয়া হয়েছে। সিপিএল খেলতে কোনো বাধা নেই। তবে অবশ্য এশিয়া কাপ খেলে যাবেন সাকিব।
জালাল ইউনুসের ভাষ্যে, ‘সাকিবকে সিপিএল খেলতে এনওসি দেওয়া হয়েছে। ওই সময়ে বাংলাদেশের কোনও খেলা নেই। ওই সময়টাকেই সে কাজে লাগাবে।’
এদিকে সিপিএলের শুরুর দিকের সূচির সঙ্গে এশিয়া কাপের সূচি সাংঘর্ষিক হয়ে পড়ে। ফলে এশিয়া কাপ খেলেই সিপিএলে যোগ দেবেন সাকিব। ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এশিয়া কাপ শেষে সিপিএল খেলার সুযোগ পাবেন সাকিব।
এদিকে সিপিএল শেষে নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেখানেও খেলবেন সাকিব। এরপর শুরু হবে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
সিপিএলে এর আগে জ্যামাইকা তালাওয়াস এবং বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলেছেন সাকিব। ২০১৬ ও ২০১৭ সালে জ্যামাইকার হয়ে শিরোপাও জিতেছেন তিনি। ২০১৯ সালে সাকিবের দল বার্বাডোজ সিপিএলের শিরোপা জেতে। এরপর জ্যামাইকাতে আবার ফিরলেও সাকিবকে ধরে রাখেনি দল। এবার গায়ানার হয়ে প্রথম মাঠে নামতে যাচ্ছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)