ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

সাকিবের না খেলা নিয়ে নতুন করে আক্ষেপ করলেন তামিমের

২০২২ জুলাই ০৯ ২০:৪৭:৫৮

সাকিবের না খেলা নিয়ে নতুন করে আক্ষেপ করলেন তামিমের

একইভাবে বল হাতে ২৬ গড়ে উইকেট নিয়েছেন ২৪টি। যেখানে ম্যাচসেরা বোলিং ফিগারও ঈর্ষণীয়। ৮ রানে নিয়েছিলেন ৪ উইকেট। সাকিবের মতো এমন অলরাউন্ডিং পারফরম্যান্স নেই অন্য কারো। সেই সাকিব উইন্ডিজদের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে খেলছেন না। এই ওয়ানডে সিরিজ সুপার লিগের অংশ নয় বলে ছুটি নিয়েছেন এই টাইগার অলরাউন্ডার।

সাকিবের না থাকায় খুব স্বাভাবিকভাবে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের কাছে প্রশ্ন আসে, সাকিবের জায়গা পূরণ করবে কে? সাকিবের বদলে একজন বোলার নাকি ব্যাটসম্যান বেছে নেবে দল? এমন সব প্রশ্নের উত্তরে কিছুটা আক্ষেপ নিয়ে ওয়ানডে অধিনায়ক তামিম জানিয়েছেন, দলে সাকিব ছাড়া আর প্রপার অলরাউন্ডার না থাকায় এমন প্রশ্ন আসছে বারবার।

তামিমের ভাষ্যে, ‘বাংলাদেশে খুব বেশি ‘প্রপার’ অলরাউন্ডার নেই। এ কারণেই হয়তো বারবার আমাকে এই প্রশ্নের উত্তর দিতে হয়, আপনাদেরও প্রশ্ন করতে হয়। আমাদের যদি ২-৩ জন অলরাউন্ডার থাকত যারা ৫০-৫০ বা ৬০-৪০ (ব্যাটে-বলে), তাহলে এই প্রশ্নগুলি উঠত না।’

তামিমের বক্তব্য অবশ্য পুরোপুরি ঠিক। দলে এই মুহূর্তে মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ কিংবা মোসাদ্দেক হোসেন সৈকতের মতো অলরাউন্ডার রয়েছে বটে। তবে তারা কেউই প্রপার নন। এদের মধ্যে একমাত্র মিরাজ ছাড়া কেউই ফুল টাইম বোলার নয়। এদিকে মিরাজ বোলিংয়ে শক্তিশালী হলেও ব্যাটিং নিয়ে এখনো ভাবার জায়গা আছে এই ডানহাতি ক্রিকেটারের।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত