ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ দলের সেরা অলরাউন্ডার নিয়ে কঠিন মন্তব্য করে বস্লেন ফাহিম
এবং ধরা হয় সাকিব এই প্রশিক্ষকের খুব প্রিয়। ফর্ম হারিয়ে নিজেকে খোঁজা মুমিনুল হকের পরিবর্তে সাকিবকে অধিনায়ক করতে আর সবার চেয়ে কোচ ফাহিমই ছিলেন সরব। মিডিয়ার সঙ্গে কথা বলার সময় বেশ আস্থা নিয়েই বলেছিলেন- মেধা, অভিজ্ঞতা, পারফরমেন্স সব দিক থেকে সাকিবই অধিনায়কত্বের যোগ্য দাবিদার এবং তাকেই অধিনায়ক করা হোক।
সাকিব অধিনায়ক হলেন এবং টেস্টে তার নেতৃত্বেই খেললো বাংলাদেশ। এটা অনেক গর্বের বিষয়। সাকিবের নেতৃত্বে কোনো উন্নতি কি চোখে পড়েছে? অতিবড় সাকিব ভক্তও অকপটে স্বীকার করছেন, ‘নাহ, কোনো উল্লেখযোগ্য উন্নতির যোগ ঘটেনি। অধিনায়ক সাকিব আর পারফরমার সাকিবও আহামরি কিছু করে দেখাতে পারেননি। টিম বাংলাদেশও যথাক্রমে ৭ এবং ১০ উইকেটে করুনভাবে হেরেছে।’
এবার টি-টোয়েন্টি সিরিজেও পারফরমার সাকিবকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি। যে ফরম্যাটে ২০১৮ সালে ১০৩ রান ও ৩ উইকেট শিকার করে সাকিব টিম বাংলাদেশের সিরিজ বিজয়ের প্রধান রূপকার হিসেবে হয়েছিলেন সিরিজ সেরা, এবার ৪ বছর পর সেই সিরিজের বল ও ব্যাট হাতে সাকিব ব্যর্থ।
প্রিয় শিষ্যর পারফরমেন্সে সন্তুষ্ট হতে পারেননি কোচ নাজমুল আবেদিন ফাহিমও। জাগো নিউজের সঙ্গে আলাপে এ ঝানু ক্রিকেট বোদ্ধার সোজা-সাপটা উচ্চারণ, ‘অবশ্যই সাকিব প্রত্যাশা মেটাতে পারেনি। তার কাছ থেকে অনেক বেশি কিছুর আশায় ছিলো সবাই; কিন্তু মাঠে ব্যাট ও বল হাতে সাকিব সে আশা মেটাতে পারেনি।’
ফাহিমের মূল্যায়ন, ব্যাট হাতে সাকিবের সামনে সুযোগ ছিল এর চেয়ে অনেক বেশি ভাল খেলার ও বড় ইনিংস সাজানোর। কিন্তু সাকিব তা পারেননি। তিন ম্যাচে (২৯+৬৮*+৫) ১০২ রান করলেও দলকে টেনে তুলতে পারেননি। একটু কঠিন করে বললে সাকিবের ইনিংসগুলো সে অর্থে দলের তেমন কোনো উপকারে আসেনি।
কেন সাকিব ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারলেন না? এর কারণ খুঁজতে গিয়ে নাজমুল আবেদিন ফাহিমের মনে হয়েছে, ‘সাকিব একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেছে।’
ফাহিম শেষ ম্যাচে সাকিবের কাছ থেকে একটি বড় ও কার্যকর ইনিংসের আশায় ছিলেন। তার ভাষায়, ‘সাকিব শেষদিন পর্যাপ্ত সময় ও সুযোগ পেয়েছিল ইনিংসকে লম্বা করার; কিন্তু আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রেই সে একটু বেশি তাড়াহুড়ো করেছে। শেষ টি-টোয়েন্টিতে গুরুত্বপূর্ণ সময়ে এমন এক শট খেলে নিজের ইনিংসের মৃত্যু ডেকে আনলো যা খুব প্রয়োজন ছিল না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)