ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

লঙ্কান দলে নতুন অভিষিক্ত স্পিনার ঘূর্ণিতে অলআউট অস্ট্রেলিয়া

২০২২ জুলাই ০৯ ১৫:৩৪:৫৭

লঙ্কান দলে নতুন অভিষিক্ত স্পিনার ঘূর্ণিতে অলআউট অস্ট্রেলিয়া

প্রথম দিন ৫ উইকেট হারিয়ে ২৯৮ রান করেছিল প্যাট কামিন্সের দল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে মাত্র ২০ ওভার টিকতে পারলো তারা। জয়সুরিয়ার ঘূর্ণির জালে আটকা পড়ে একের পর এক উইকেট হারাতে হয়েছে তাদেরকে।

আজ ৯ জুলাই দ্বিতীয় দিন বাকি ৫ উইকেটে মাত্র ৬৬ রান যোগ করতে সক্ষম হলো অস্ট্রেলিয়ানরা। ১৪৫ রানে অপরাজিতই থেকে যান স্টিভেন স্মিথ। অ্যালেক্স ক্যারে আউট হন ২৮ রান করে। বাকিরা ছিলেন কেবল আশা-যাওয়ার মিছিলে। মিচেল স্টার্ক ১ রানে, প্যাট কামিন্স ৫, নাথান লিওন ৫ এবং মাইকেল সোয়েপসন আউট হন ৩ রান করে।

প্রবাথ জয়সুরিয়া ছাড়াও ২ উইকেট নেন কাসুন রাজিথা, ১টি করে উইকেট নেন রমেশ মেন্ডিস এবং মহেস থিকসানা।

আগেরদিন টস জিতে ব্যাট করতে নেমে জোড়া সেঞ্চুরি করেছিলেন মার্নাস ল্যাবুশেন এবং স্টিভেন স্মিথ। ল্যাবুশেন ১০৪ রান করে আউট হয়ে গেলেও ১০৯ রানে অপরাজিত ছিলেন স্মিথ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার পাথুম নিশাঙ্কার উইকেট হারায় শ্রীলঙ্কা। এ রিপোর্ট লেখার সময় স্বাগতিকদের রান ২৭.৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৬০। ৩৪ রানে দিমুথ করুনারক্নে এবং কুশল মেন্ডিস ২০ রানে রয়েছেন উইকেটে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত