ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ক্রিকেট ভক্তদের জন্য নতুন খবরঃ ঈদের রাতে বাংলাদেশের নতুন অগ্নি পরীক্ষা
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায়, অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
এবারের ক্যারিবীয় সফরটা একেবারেই ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। দুই ম্যাচের টেস্ট সিরিজে বিধ্বস্ত হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজটিও খুইয়েছে সফরকারীরা। এবার লড়াই ওয়ানডে সিরিজের। ফরম্যাটটা পঞ্চাশ ওভারের জন্যই সমর্থকরা আত্মবিশ্বাসী। কারণ, এই সংস্করণেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে লাল-সবুজের প্রতিনিধিরা।
অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ওয়ানডে সিরিজ জয়ে চোখ থাকবে বাংলাদেশ দলের। তাতে সফরকারীরা আত্মবিশ্বাস পেতে পারে ২০১৮ সালের পরিসংখ্যা থেকে। সেবার টেস্টে ভরাডুবি হওয়ার পরেও ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। তিন ম্যাচে দুই শতকসহ সাকুল্য ২৮৭ রান করে সিরিজ সেরা হয়েছিলেন তামিম।
এবার টেস্ট খেললেও ক্যারিবীয় সফরে কুড়ি ওভারের ফরম্যাটে ছিলেন না তামিম। দল যখন প্রথম দুই টি-টোয়েন্টি খেলতে ডোমিনিকায় যায়, তখন ছুটিতে গায়ানায় ছিলেন বাঁহাতি ওপেনার। এতদিনে সেখানকার আবহাওয়া আর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার কথা তার। তবে ছুটি নেওয়ার কারণে এই ওয়ানডে সিরিজে সাকিব আল হাসানকে পাবে না বাংলাদেশ দল।
ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ আগামী ১৩ ও ১৬ জুলাই। উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজটি সুপার লিগের অংশ নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)