ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
দুর্দান্ত ব্যাটিংয়ে স্মিথ-ল্যাবুশেনের সেঞ্চুরিতে লঙ্কান টেস্টে চালকের স্থানে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি প্যাট কামিন্সের দল। ইনিংসের পঞ্চম ওভারেই উইকেট হারায় সফরকারীরা। কাসুন রাজিথার ওবেল সিম ডেলিভারিতে বোল্ড হয়েছেন ডেভিড ওয়ার্নার। প্রথম টেস্টের মতো এবারও ব্যর্থ হয়েছেন তিনি। রাজিথার বলে বোল্ড হওয়ার আগে করেছিলেন মাত্র ৫ রান।
এরপর ল্যাবুশনকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন উসমান খাওয়াজা। জুটি পঞ্চাশ পেরোতেই সাজঘরে ফেরেন খাওয়াজা। রমেশ মেন্ডিসের মিডল অ্যান্ড অব স্টাম্পের বলে ব্যাক ফুট ডিফেন্স করতে গিয়ে বোল্ড হয়েছেন বাঁহাতি এই ওপেনার। দারুণ ব্যাটিং করতে থাকা আউট হয়েছেন ৩৭ রানে।
খাওয়াজা ফেরার পর অস্ট্রেলিয়ার হাল ধরেন ল্যাবুশেন ও স্মিথ। দুর্দান্ত ব্যাটিংয়ে ৮৪ বলে হাফ সেঞ্চুরি পান ল্যাবুশেন। আরেক ব্যাটার স্মিথ হাফ সেঞ্চুরি পেয়েছেন ৯৮ বলে। স্মিথের সঙ্গে শতরানের জুটি গড়ার সঙ্গে সেঞ্চুরিও পেয়েছেন ল্যাবুশেন। ১৪৭ বলে ছুঁয়েছেন তিন অঙ্কের কোটা।
সেঞ্চুরির পরই অবশ্য ফিরেছেন ল্যাবুশেন। প্রভীন জয়াবিক্রমার বলে উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হয়েছেন ডানহাতি এই ব্যাটার। সাজঘরে ফেরেন ১০৪ রানের ইনিংস খেলে। শেষ বিকেলে ট্রাভিস হেড ও ক্যামেরন গ্রিন দ্রুত ফিরলেও সেঞ্চুরি তুলে নেন স্মিথ।
সেঞ্চুরি পেতে ডানহাতি এই ব্যাটার খেলেছেন ১৯৩ বল। প্রথম দিন শেষে অপরাজিত রয়েছেন ১০৯ রানে। এদিকে প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেটে ২৯৮ রান। শ্রীলঙ্কার হয়ে তিনটি উইকেট নিয়েছেন জয়াবিক্রমা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)