ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
কোহলিকে নতুন করে পথ দেখালেন গাভাস্কার
এতদিন বড় ইনিংস খেলতে না পারলেও রান পাচ্ছিলেন নিয়মিত। তবে সাম্প্রতিক সময়ে কোহলির ব্যাটে যেন মহামারি! টেস্টে নিজের সর্বশেষ ৬ ইনিংসে একবারও হাফ সেঞ্চুরির দেখা পাননি। কোহলি শেষবার শতকের দেখা পেয়েছিলেন ইডেনে, বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলের টেস্টে।
সেটাও ২০১৯ সালের নভেম্বরে। সময়ের হিসেবে ৩২ মাস! প্রায় তিন বছরের ব্যবধানে এখন প্রশ্ন উঠছে কোহলির ফর্ম নিয়েও। টেস্টে সর্বশেষ ২২ ইনিংসে কোহলির হাফ সেঞ্চুরির সংখ্যা মাত্র তিনটি। অথচ এই সংস্করণের ক্রিকেটে তার ব্যাটিং গড় এখনও পর্যন্ত ৪৯.৫৩।
এদিকে ওয়ানডেতে সর্বশেষ ৭ ইনিংসে ২৫ গড়ে করেছেন ১৪৯ রান। যেখানে তার ক্যারিয়ার গড় প্রায় ৫৮। ২০১৮ সালে সাফল্য পেলেও এবারের সফরে ব্যর্থ কোহলি। ইংল্যান্ডের মাটিতে ভালো করতে বল দেরিতে খেলার পরামর্শ দিয়েছেন গাভাস্কার। ছন্দে না থাকায় প্রতি বলে খেলার প্রবণতাও বেড়ে তার। যা তার ক্ষতি করেছে বলে মনে করেন ভারতের সাবেক ব্যাটার।
এ প্রসঙ্গে গাভাস্কার বলেন, ‘ইংল্যান্ডে যত দেরি করে সম্ভব বল খেলা উচিত। ততক্ষণে ডেলিভারির সম্পর্কে বোঝা যায়। ফলে সেই বলটা খেলা সহজ হয়ে যায়। খেলার পুনঃসম্প্রচার থেকে যা দেখেছি, তাতে আমার মনে হয়েছে কোহলি একটু এগিয়ে বল খেলতে চেয়েছে। আগেই বল খেলার একটা প্রবণতা তৈরি হয়েছে ওর। ও কিন্তু ২০১৮ সালের কথা মাথায় রাখেনি। সেবারের সফরে ও কিন্তু অফস্টাম্পের বাইরের বল অনেক দেরি করে খেলত। ফলে সাফল্য ও পেয়েছে।'
তিনি আরও বলেন, ‘ছন্দ না থাকলে প্রত্যেক বলেই খেলতে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। রান করার তাড়না অনুভব হয়। ফলে প্রতি বলেই মারতে ইচ্ছে হয়। প্রবণতা তৈরি হয়। তাতে আখেরে ক্ষতি হচ্ছে বিরাটের। এই ব্যাপারটায় কোহলির নজর দেওয়া উচিত। যদি একটু পরিকল্পনা করে, বুঝে নেয় যে বোলার কী ধরনের বল করবে, তাহলে আমার মনে হয় ওর সমস্যা হবে না। ও ফর্মে ফিরতে পারবে বলেও আমার বিশ্বাস।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)