ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

অবিশ্বাস্য এক বিশ্ব রেকর্ড: টানা ১৩ জয়ে ইতিহসের পাতায় নাম লেখালো টিম ইন্ডিয়া

২০২২ জুলাই ০৮ ১৪:৪৪:১৩

অবিশ্বাস্য এক বিশ্ব রেকর্ড: টানা ১৩ জয়ে ইতিহসের পাতায় নাম লেখালো টিম ইন্ডিয়া

ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে টানা ১৩ ম্যাচে জয়ের রেকর্ড গড়েছেন রোহিত। এর আগে আর কোনো অধিনায়কই টানা এতো ম্যাচে জয়ের রেকর্ড গড়তে পারেননি।

২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি করে ম্যাচে জয় পেয়েছিল ভারত।

এদিকে টেস্ট সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডের দাপটের কাছে হার মানতে হয়েছিল ভারতকে। সেই ভারতই এবার টি-টোয়েন্টিতে ফিরেছে দুর্দান্ত প্রতাপে।

এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। হার্দিক পান্ডিয়ার ৫১, সূর্যকুমার যাদবের ৩৯ ও দীপক হুদার ৩৩ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৯৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত।

ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন মঈন আলী ও ক্রিস জর্ডান। এরপর বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৩ বল বাকি থাকতেই ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ১৪৮ রানে। দলটির হয়ে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন মঈন।

আর ২৮ রান আসে হ্যারি ব্রুক্সের ব্যাট থেকে। ক্রিস জর্ডান অপরাজিত ছিলেন ২৬ রান করে। ভারতের হয়ে একাই ৪ উইকেট নেন হার্দিক। আর্শদীপ সিং এবং যুবেন্দ্র চাহাল ২টি করে উইকেট নিয়েছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত