ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
অধিনায়ক রিয়াদ নয়, সাকিবকে আবারও বোলিংয়ে না দেওয়ার বিশেষ কারণ জানালেন লিটন
তবে এই ব্যর্থতার মুল কারণ এখন পর্যন্ত খুজে পাওয়া যায় আলোচিত বিষয় ব্যাটিং ব্যর্থতা। তবে কুড়ি ওভারের ফরম্যাটের শেষ ম্যাচের পর কাঠগড়ায় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বও। রিয়াদ দলের অধিনায়ক হয়ে সঠিক ভাবে ম্যাচ পরিচালনা করতে পাড়ছে না বলে মনে করা হয়েছে। তার ‘মুখস্থ’ অধিনায়কত্ব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর আলোচনা।
গায়ানার মন্থর উইকেটে ১৬৪ রানের লক্ষ্য দিয়েও জিততে পারেনি বাংলাদেশ দল। ১০ বল হাতে রেখেই ৫ উইকেটে জিতে নেয় উইন্ডিজ। অথচ এর আগে এই মাঠে ১৫০ রানের বেশি টার্গেট তাড়া করে জয়ের রেকর্ড ছিল না। সমর্থকরা মনে করছেন, ভুলভাল বোলিং অ্যাটাকের জন্য হারতে হয়েছে ম্যাচ।
যেমন ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এসে নিজের প্রথম বলেই উইকেট পান সাকিব আল হাসান। সে ওভারে মাত্র ৪ রান দেন তিনি। অথচ ম্যাচ হাত থেকে বের হয়ে গেলেও তাকে ১৬ ওভার অবধি আর বোলিংয়ে আনেননি মাহমুদউল্লাহ। কারণ ক্রিজে দুই বাঁহাতি ব্যাটসম্যান কাইল মায়ার্স আর নিকোলাস পুরান। বাঁহাতি ব্যাটসম্যানের সামনে যেন বাঁহাতি বোলার আনা রীতিমত অন্যায়! অথচ অফ স্পিনার মোসাদ্দেক তখন সমানে রান বিলিয়েছেন। ৪ ওভারে দেন ৩৪ রান।
ম্যাচ হারের পর দলের ওপেনার লিটস দাস জানান, পুরোটাই অধিনায়কের ব্যাপার। তবে সাকিবকে বল না দেওয়ার যে সিদ্ধান্ত, সেটি পক্ষে এলে মাহমুদউল্লাহর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতো না।
লিটন বলছিলেন, ‘দুই দিক দিয়েই করানো যায়। ডানহাতি ব্যাটসম্যানের সময় ডানহাতি বোলার বল করে, সমস্যা নাই। কিন্তু সিদ্ধান্তটা সম্পূর্ণ অধিনায়কের। যদি সিদ্ধান্তটা ভালোর দিকে যেত, তাহলে হয়তোবা এই প্রশ্নটা আসতো না। মাঠ তো আমি চালাব না বা আর দশটা ক্রিকেটার চালাবে না। আশা করা উচিত অধিনায়কের যে সিদ্ধান্ত সেটা ফলো করা।’
উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ০-২ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়, তবে দ্বিতীয় ম্যাচে আবার হারের বিস্বাদ পায় টাইগাররা। তিন ম্যাচের কুড়ি ওভারের সিরিজে শেষ ম্যাচে বৃহস্পতিবার বোলারদের ব্যর্থতায় ৫ উইকেটে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজটিও খোয়াল সফরকারীর। এমন হারের জন্য দলের টপ অর্ডারকে কাঠগড়ায় তুললেন লিটন।
লিটন বলেন, ‘সত্যি বলতে আমরা ভালো ব্যাটিং করিনি। প্রথম ম্যাচে করিনি, দ্বিতীয় ম্যাচেও আমার মনে হয় না আমরা ভালো ব্যাটিং করেছি, শুধু সাকিব ভাই ছাড়া। আমার মনে হয় যে কন্ডিশনে আমরা খেলেছি, সেটা ব্যাটিং সহায়ক ছিল উইকেট।’
সঙ্গে যোগ করেন লিটন, ‘ওপর থেকে আমি বা বিজয় ভাই বা মুনিম যেদিন খেলেছে, আমরা যদি নিজেদের রোলটা পালন করতে পারতাম, তাহলে পিছনের ব্যাটসম্যানরা মন খুলে খেলতে পারত। আমার মনে হয় আমাদের তিনটা ইনিংসে ব্যর্থতার কারণে সুবিধা করতে পারিনি। এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে ব্যাটিংয়ে ভুগিয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)