ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
হার্দিকদের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০ ম্যাচ দেখে নিন ফলাফল
গতকাল তারে সাউদাম্পটনের রোজ বলে হার্দিকের ফিফটির সঙ্গে দীপক হুদা ও সুর্যকুমার যাদবের ঝড়ো ব্যাটিংয়ে ১৯৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত। জবাবে হার্দিকের বোলিং তোপে আমত্র ১৪৮ রানে গুটিয়ে যায় ইংলিশরা। যার সুবাদে টিম ইন্ডিয়া ৫০ রানের জয়ে মাঠ ছাড়ে।
ইংল্যান্ডের ইনিংসে প্রথম ধাক্কাটা দেন ভারতের দুই বোলার ভুবনেশ্বর কুমার ও হার্দিক পান্ডিয়া। দুজনের শুরুর স্পেলে মাত্র ৩৩ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে ইংলিশরা। জস বাটলার গোল্ডেন ডাকে আউট হন। জেসন রয় ৪, ডেভিড মালান ২১ ও লিয়াম লিভিংস্টোন ফেরেন ০ রানে।
প্রথম চার ব্যাটারের তিনজনকেই ফেরান হার্দিক। এরপর হ্যারি ব্রুক ও মইন আলি প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে গড়েন ৬১ রানের জুটি। কিন্তু কখনও জেতার মতো সম্ভাবনা তৈরি করতে পারেননি তারা। মইন ২০ বলে ৩৬ ও ব্রুক খেলেন ২৩ বলে ২৮ রানের ইনিংস।
পরে ক্রিস জর্ডান ১৭ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসে দলকে দেড়শর কাছাকাছি নিয়ে যান। যা স্রেফ পরাজয়ের ব্যবধান কমিয়েছে। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৩৩ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন হার্দিক। এছাড়া আর্শদীপ ও ইয়ুজভেন্দ্র চাহালের শিকার দুইটি করে উইকেট।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে'তে দুই উইকেট হারালেও ৬৬ রান তুলে নেয় ভারত। ইশান কিশান ৮ ও রোহিত শর্মা আউট হন ২৪ রান করে। পরে দীপক হুদা ১৭ বলে ৩৩ ও সুর্যকুমার খেলেন ১৯ বলে ৩৯ রানের ইনিংস।
দলকে বড় সংগ্রহের পথে তুলে দিয়ে হার্দিক আউট হন ৩৩ বলে ৫১ রানের ইনিংস খেলে। শেষ তিন ওভারে প্রত্যাশামাফিক ব্যাটিং করতে পারেনি ভারত। সেই তিন ওভারে আসে মাত্র ২০ রান। যে কারণে ১৯৮ রানে তাদের ইনিংস। অবশ্য এটিও জয়ের জন্য ঢের বেশি ছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)