ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ৩য় টি-২০ ম্যাচের মাঠের সর্বশেষ আপডেট
আজ বুধবার ৭ জুলাই সবকিছু ঠিক থাকলে গায়ানায় বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। ঠিক এই সময়ে বৃষ্টির আভাস দিচ্ছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। গতকাল সকালে বৃষ্টি হয়েছে, রাতেও ছিল বৃষ্টি।
গতকাল বৃষ্টির ফাঁকে অনুশীলন করেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ রিয়াদ জানালেন, বৃষ্টির কথা মাথায় রেখেই পরিকল্পনা সাজাচ্ছেন তারা। বিজ্ঞাপন
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘বৃষ্টির বিষয়টা আমাদের হাতে নেই। আমরা আমাদের প্রস্তুতি সাধ্যমতো নেওয়ার চেষ্টা করব। আমরা ইতিবাচকভাবে চিন্তা করব যে ম্যাচটা পুরোপুরি হবে।’
মাহমুদউল্লাহ বলেন, ‘না হলে আমাদের সেটা মানসিকভাবে মানিয়ে নিতে হবে। প্রস্তুত থাকতে হবে। হয়তো ওভার কমতে পারে। ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে আমাদের সবসময় মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে মানিয়ে নিতে। তারপর পরিস্থিতি যেটাই আসুক আমরা চেষ্টা করব মানিয়ে নিয়ে আমাদের ক্রিকেটটা খেলে যেতে।’ বিজ্ঞাপন
গায়ানার উইকেট তুলনামূলক স্লো। সে হিসেবে একজন পেসার কমিয়ে স্পিনার নাসুম আহমেদকে একাদশে বিবেচনা করার চিন্তা বাংলাদেশ দলের। মাহমুদউল্লাহর কথাতেও পাওয়া গেল তার আভাস।
টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘শেষবার যখন খেলেছি, তখন উইকেট কিছুটা স্লো ছিল। আজকেও দেখে মনে হয়েছে কিছুটা ড্রাই। এখন কালকে উইকেট, কন্ডিশন কেমন থাকবে সেটা দেখতে হবে।’ বিজ্ঞাপন
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)