ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
তামিমের টি-২০ খেলা নিয়ে নতুন মোড়,চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি
গত মাসে তামিমের একটি বক্তব্যকে ঘিরে আলোচনা শুরু হয়েছিল। যদিও এই ওপেনার বিশদ এক বার্তায় টি-টোয়েন্টিতে ফেরা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন। জানিয়েছিলেন ছয় মাসের বিরতি শেষ হলেই তিনি নিজের সিদ্ধান্ত জানাবেন।
তামিম এখনও নিজের সিদ্ধান্ত না জানানোর কারণে এই ওপেনারকে নিয়ে দোটানায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম তার সিদ্ধান্ত কখন জানাবেন এটা মনে করিয়ে দেয়ার কিছু নেই বলে মনে করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তামিমের ফেরা প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেছেন, 'তামিমই সেটা জানাবে, অপেক্ষা করুন। হয়ত এই সিরিজের পর বা জুলাই শেষে। জুলাই পর্যন্ত সময় নিয়েছে, আগস্টে জানানোর কথা। জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম দিকে হয়ত জানিয়ে দিবে। আমাদের কোনো রিমাইন্ডার নেই। তার সাথে অনেক মিটিং হয়েছে। মনে করিয়ে দেওয়ার কিছু নেই। সেই বলবে, সেই জানানোর কথা।'
আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরে তামিমকে পাওয়া যাবে কিনা তা নিয়েও সন্দিহান রয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। অবশ্য জালাল ইউনুস জানিয়েছেন তারা সব সময়ই তামিমের ব্যাপারে ইতিবাচক আছেন।
তিনি বলেন, 'বিশ্বকাপে খেলবে কি না সেটা তো সে বলেনি এখনও। এভেইলেবল কি না তা তো আমাদেরকেও বলেনি। বিশ্বকাপ তো পরে, সে টি-টোয়েন্টি খেলবে কি না এটাই বেশি গুরুত্বপূর্ণ। আমরা তো ইতিবাচক ছিলাম সবসময়, আমরা তো তাকে চাচ্ছিলাম। সিদ্ধান্ত তার কাছে, আমাদের কাছে না।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)