ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের কেউ নয়, টাইগাদের সেই ভুল ধরিয়ে দিলেন উইন্ডিজ ব্যাটার
ইনিংসের ১৭তম ওভারে একপর্যায়ে সাকিবের রান ছিল ৩৭ বলে ৩৫! ৪৫ বলে তিনি যখন ফিফটি স্পর্শ করেন তখন চলছে ১৯তম ওভারের খেলা। এই ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ১১ বলে ৬২ রান! তখন প্রতি বলে বাউন্ডারি ছাড়া কোনো উপায় নেই।
ইনিংসের শেষদিকে সাকিব কিছু বাউন্ডারি হাঁকিয়ে স্ট্রাইকরেট বাড়ালেও ম্যাচ জেতার জায়গায় যেতে তাকে ১০ ওভারের পর থেকেই আক্রমণে যাওয়া উচিত ছিল বলে অভিজ্ঞ তারকারা তাই মনে করেন। অথচ তখন তিনি খেলেছেন এক-দুই নিয়ে।
এর আগে বল হাতেও নিয়েছেন একটি উইকেট। তার কল্যাণেই তো লজ্জার পরাজয় থেকে রক্ষা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক রোভম্যান পাওয়েলের কথা শুনলে যে সাকিবকেই ভিলেন মনে হবে!
গতকাল ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫৮ রানে থামে বাংলাদেশের ইনিংস। ৩৫ রানের ব্যবধানে হেরেছে লাল সবুজের পতাকাধারীরা। বোলিংয়ে ৪ ওভারে ৩৮ রান খরচায় এক উইকেট নিয়েছেন সাকিব।
এর মধ্যে প্রথম তিন ওভারে রান দিয়েছেন৬ মাত্র ১৫। ব্যক্তিগত চতুর্থ ও দলীয় ১৬তম ওভার করতে এসেই যত বিপত্তি। সাকিবের ওই ওভারে ২৩ রান নিয়েছেন পাওয়েল।
সেই মোমেন্টাম ধরে রেখে পরে তাসকিন আহমেদের এক ওভারে ২১ ও শরিফুল ইসলামের শেষ ওভারে ১৭ রান তুলেন পাওয়েল ও ওডেন স্মিথ।
প্রথস ১৫ ওভারে ক্যারিবিয়ানদের রান ছিল ৩ উইকেট হারিয়ে ১১৯ রান। পরের ৫ ওভারে এসেছে ৭৪ রান! ম্যাচশেষে রোভম্যান পাওয়েল জানালেন, সাকিবের ওই ওভারটিই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত ২৮ বলে ৬১ রান করেন পাওয়েল।
তিনি বলেন, ‘মোমেন্টাম বদলানো ও ব্যাটিংয়ে গতি বাড়ানো নিয়ে আমরা পরিকল্পনা করি। সাকিবের ওই ওভারটি আমাদের কাজে দিয়েছে।’এবং এই ওভারটিই বাংলাদেশের হারের পেছনে বড় টার্নিং পয়েন্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)