ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

চরম দুঃসংবাদঃ আজও না হতে পারে বাংলাদেশ-উইন্ডিজের শেষ টি-২০ ম্যাচ

২০২২ জুলাই ০৭ ১৬:৫৬:০৬

চরম দুঃসংবাদঃ আজও না হতে পারে বাংলাদেশ-উইন্ডিজের শেষ টি-২০ ম্যাচ

তবে আজ গায়ানায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অবশ্য বৃষ্টির শঙ্কা রয়েছে। ম্যাচের আগের দিন থেকে গায়ানার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে, আজকে (৭ জুলাই) খেলার দিনেও ভেন্যুর আশেপাশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে তৃতীয় টি-টোয়েন্টি হওয়া নিয়ে রয়েছে সংশয়।

অবশ্য বৃষ্টির বিষয়ে মাহমুদউল্লাহ রিয়াদ ম্যাচের আগের দিন জানিয়েছিল, ‘বৃষ্টির বিষয়টা তো আর নিয়ন্ত্রণে নেই। আমরা আমাদের প্রস্তুতিটা সাধ‍্যমত নেওয়ার চেষ্টা করব।

আমরা সব সময় পজিটিভলি চিন্তা করব যে, ম‍্যাচটা পুরোপুরিই হবে। যদি না হয়, আমাদের মানসিকভাবে মানিয়ে নিতে হবে। যদি বৃষ্টি হয়, হয়তো ওভার কমতে পারে, আমাদের প্রস্তুত থাকতে হবে। তবে আমরা ইতিবাচক থাকব যে, পুরো ম‍্যাচই খেলব।’

পুরো ম্যাচ হলে অবশ্য বাংলাদেশের সামনে সুযোগ থাকবে সিরিজে সমতা নিয়ে আসার। চার বছর আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অবশ্য ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এবার অবশ্য সেই সুযোগ নেই। প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৩৫ রানের হার দেখে বাংলাদেশ।

ফলে সিরিজে সমতা ফেরাতে হলে অবশ্যই শেষ ম্যাচে জয় তুলে নিতে হবে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনীদের। নতুবা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হার মেনে নিতে হবে বাংলাদেশকে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত