ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

এই সময়েও মাহমুদউল্লাহর লক্ষ্য ১৬০-১৭০

২০২২ জুলাই ০৭ ১৬:১১:৩০

এই সময়েও মাহমুদউল্লাহর লক্ষ্য ১৬০-১৭০

আন্তর্জাতিক টি-২০ আসার পর দেড়শরও বেশি ইনিংসে দুইশোর্ধ্ব ইনিংস খেলেছিল দলগুলো। এরমধ্যে দলীয় সর্বোচ্চ রানের স্কোর এখন ২৭৮। এমনকি আড়াইশোর্ধ্ব ইনিংসও আছে ৮টি।

রানের খেলা টি-টোয়েন্টির এই সময়েও ১৬০-১৭০ রানে চোখ বাংলাদেশের শর্টার ফরম্যাটের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। তাও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন এশিয়ার বাইরে অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাচ্ছে।

গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামার আগে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় চাপে আছে কিনা দল, এমন প্রশ্ন নিয়ে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন,

‘সব দিক থেকে চাপ আসছে কি না? না, সব দিক থেকে না। টি-টোয়েন্টি খেলাটাই এরকম। অনেক সময় ওপেনাররা সফল হবে, হয়তো ভালো শুরু এনে দেবে। মিডল অর্ডার হয়তো অনেক সময় সেটা নাও টেনে নিয়ে যেতে পারে। তবে কোনো একজনের দায়িত্ব নিতে হবে।

যেমন, আগের ম‍্যাচে সাকিব (আল হাসান) যেমন একটা ইনিংস খেলল, আমরা ১৬০ এর কাছাকাছি চলে গিয়েছিলাম। তো আমাদের দলে কোনো একজনের এমন ব‍্যাটিং করতে হবে, সঙ্গে ১৫, ২০ বা ৩০ রানের ক‍্যামিও ইনিংস খেললে, আমরা সব সময় ধারাবাহিকভাবে ১৬০-১৭০ রান করতে পারব।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত