ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
দারুন চমক দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো ভারত
এই বছরই অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি ২০ বিশ্বকাপের আসর। তার আগে প্রস্তুতির বড় মঞ্চ হতে চলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে এই টি টোয়েন্টি সিরিজ। এরই সঙ্গে এজবাস্টন টেস্ট হারের প্রতিশোধ নিতে এই টি-২০ম্যাচকে বেছে নিচ্ছে টিম ইন্ডিয়া। অন্যচিকে, ইয়ন মর্গ্যান জামানা শেষ হয়েছে। ইংল্যান্ড দলের নতুন অধিনায়ক এখন জস বাটলার।
আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা এই মারকাটারি ব্যাটসম্যান এবার দেশের জার্সি গায়েও ঝড় তুলতে চাইবেন। তিনিই এই সিরিজে টিম ইন্ডিয়ার বড় ভয়ের কারণ হতে চলেছেন। সব মিলিয়ে দুই দলই একইরকম শক্তিশালী। তাই একটি উপভোগ্য ম্যাচ দেখার অপেক্ষায় থাকবেন ক্রিকেটপ্রেমীরা।
সাউদাম্পটনের রোজ বাউলের উইকেট ব্যাটিং সহায়ক। ব্যাটিং উইকেটে বড় রানের ম্যাচ দেখার আশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা। ঘাস থাকার কারণে পেসারদের জন্য এই উইকেটে কিছুটা সুবিধা থাকবে। স্পিনাররা ম্যাচের মাঝামাঝি পিচ থেকে টার্ন আদায় করে নিতে পারে। তবে গোটা ম্যাচ জুড়ে বল ব্যাটে আসে খব সুন্দরভাবে। ম্যাচের সময়ে তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, আদ্রতা থাকবে ৬৫ শতাংশ। ১০ কিমি/ঘণ্টা বেগে হাওয়া চালাবে। খেলা চলাকালীন শিশির পড়ারও কোন সম্ভাবনা নেই।
ভারতের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড। প্রথম তিন দিন দুর্দান্ত ক্রিকেট খেলেও শেষ দু’দিনের খারাপ পারফরমেন্সের খেসারত দিতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তবে টেস্টে এখন অতীত। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টি-২০ সিরিজ।
কোভিডের গেরো কাটিয়ে ফিট হয়ে নামছেন রোহিত শর্মা। ম্যাচের আগে তাঁকে স্বস্তি দিচ্ছে এটা ভেবে যে দলের সবাই এই লড়াইয়ের জন্য তৈরি। একঝাঁক নতুন মুখ নিয়েই টি-২০ সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামছেন রোহিত। মঙ্গলবার তাই নিজেদের সেরাটা দিয়ে সিরিজের প্রথম ম্যাচটি জিতে নিতে মরিয়া রোহিত শর্মার দল।
ভারতের সম্ভাব্য সেরা একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীপক হুডা, দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, হর্ষাল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, আভেশ খান
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)