ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান, জেনে নিন দিনক্ষণ
সকল জল্পনা কল্পনা শেষে এশিয়া কাপের এবারের আয়োজক শ্রীলঙ্কা। টি-২০ ফরম্যাটে হবে এই আসর। টুর্নামেন্টটি আগামী ২৭ আগস্ট শুরু হবে বলে জানা যায়, এই আসরের ফাইনাল ১১ সেপ্টেম্বর। তবে চূড়ান্ত সূচি এখনও ঠিক হয়নি।
শ্রীলঙ্কার এক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারত এবং পাকিস্তানের থাকছে একই গ্রুপে। তাদের ম্যাচটি ২৮ আগস্ট রোববার সন্ধ্যা সাতটা বা আটটায় অনুষ্ঠিত হতে পারে।
আগামী ২৮ আগস্ট সম্ভাব্য তারিখ নির্ধারণের কারণ হলো সেদিন রোববার ছুটির দিন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলসহ সম্প্রচারকারী এবং স্ট্রিমাররা সর্বাধিক টিআরপি পেতে চায়।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল চাইছে, বহুল প্রতীক্ষিত এই ম্যাচে স্টেডিয়াম পরিপূর্ণ থাকুক। এতে করে ম্যাচ থেকে সর্বোচ্চ আয় হবে বলে আশা করা হচ্ছে।
২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। ওই ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান, যা কিনা আবার বিশ্বকাপে ভারতের বিপক্ষে তাদের প্রথম জয়।
এশিয়া কাপে অবশ্য সবচেয়ে সফল দল ভারত। ২০১৮ সালে সর্বশেষ এশিয়া কাপে বাংলাদেশকে ফাইনালে হারানো দলটি বর্তমান চ্যাম্পিয়ন। তারা এশিয়া কাপ জিতেছে মোট ছয়বার। এছাড়া শ্রীলঙ্কা পাঁচবার এবং পাকিস্তান জিতেছে দুইবার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)