ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

ব্যাটারদের দিকে নয়, শেষ টি-২০ জিততে যাদের প্রতি অগাধ বিশ্বাস মাহমুদউল্লাহর

২০২২ জুলাই ০৭ ১২:৫৬:৫০

ব্যাটারদের দিকে নয়, শেষ টি-২০ জিততে যাদের প্রতি অগাধ বিশ্বাস মাহমুদউল্লাহর

তবে গায়ানায় সিরিজের শেষ টি-টোয়েন্টির আগে মাহমুদউল্লাহ রিয়াদ জানালেন দলের বোলারদের প্রতি তার আত্মবিশ্বাসের কথা। বাংলাদেশের অধিনায়কের বিশ্বাস, দ্রুতই ঘুরে দাঁড়াবে দলের বোলিং ইউনিট।

ডমিনিকায় দ্বিতীয় ম্যাচে উইন্ডিজ সংগ্রহ করে পাঁচ উইকেটে ১৯৩ রান। ম্যাচটি ৩৫ রানে হারে বাংলাদেশ। সেই ম্যাচে উইকেটশুন্য থাকা মুস্তাফিজ ওভার প্রতি খরচ করেন ৯.২৫ রান।

ম্যাচটিতে তিন ওভার করা তাসকিনের ইকোনমি রেট ছিল ১৫.৩৩। আরেক পেসার শরিফুল ইসলামের ইকোনমি রেট ছিল বরাবর দশ। সাকিবের ইকোনমি রেটও ছিল ন'য়ের উপরে। যদিও বোলারদের সক্ষমতায় বিশ্বাস হারাচ্ছেন না মাহমুদউল্লাহ। ব্যাটাররা জেতার মতো পুঁজি এনে দিলেই ঘুরে দাঁড়াবেন বোলাররা, বিশ্বাস তার।

মাহমুদউল্লাহ বলেন, 'আমাদের এই বিশ্বাসটা আছে, যদি আমরা ব‍্যাটাররা নিয়মিত ১৬০ থেকে ১৭০ রান করতে পারি, বোলারদের ওইটা ডিফেন্ড করতে পারবে। কারণ, আমাদের বোলিং আক্রমণ যথেষ্ট ভালো। হয়তো আগের ম‍্যাচে পেসাররা সেভাবে ভালো করতে পারেনি।'

'তবে সব মিলিয়ে যদি লক্ষ‍্য করে দেখেন, অনেক ম‍্যাচেই আমাদের বোলাররা কিন্তু প্রতিপক্ষকে ছোট, ছোট পুঁজি নিয়েও আটকে রেখেছে। এখনও আমার বেশ অগাধ বিশ্বাস আছে বোলিং বিভাগের উপর। ওরা ঘুরে দাঁড়াতে পারবে।'

দ্বিতীয় টি-টোয়েন্টিতে অবশ্য এক ওভার বোলিং করে উইকেট মেইডেন নেন মোসাদ্দেক হোসেন। যদিও এরপর আর বোলিং করার সুযোগ হয়নি তার। ম্যাচটি ৩৫ রানে হারে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত