ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
শেষ টি-২০তে গায়ানার উইকেট নিয়ে নতুন এক সুখবর দিল মাহমুদউল্লাহ
তাই শেষ টি -২০ তে একাদশে ফিরতে পারেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। গায়ানায় বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে খেলা। এর আগের দিন সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বললেন, প্রথম দেখায় মনে হয়েছে উইকেট শুষ্ক।
“এখানে উইকেট একটু মন্থর হয় কি-না? আমি এখানে যতটুকু খেলেছি, এখানে সবশেষ যখন আমরা খেলেছিলাম তখনও উইকেট কিছুটা স্টিকি ছিল, কিছুটা গ্রিপ করেছিল। আজকের উইকেট দেখেও মনে হচ্ছে কিছুটা ড্রাই আছে। তবে এটা আসলে নির্ভর করে (অনেক কিছুর ওপর)।”
“কাল ম্যাচের দিন এসে দেখব উইকেট কেমন থাকে, উইকেটের চেহারা কেমন থাকে, ওভারকাস্ট কন্ডিশন আছে, ফোরকাস্টের বিষয়গুলো আছে। তাই ওই জিনিস আমাদের মাথায় রাখতে হবে। ওভাবেই দল সাজাতে হবে।”
৩৫ রানে হেরে যাওয়া দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুটি পরিবর্তন আনে বাংলাদেশ। এর একটি বাধ্য হয়ে, অন্যটি ছিল কৌশলগত। বৃষ্টিতে ভেসে যাওয়া প্রথম ম্যাচের একাদশ থেকে ছিলেন না মুনিম শাহরিয়ার ও নাসুম আহমেদ। পিঠের সমস্যার জন্য খেলেননি ওপেনার মুনিম আর পেসার তাসকিন আহমেদকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েন নাসুম। বাঁহাতি এই স্পিনারের একাদশে ফেরার আভাস দিলেন মাহমুদউল্লাহ।
“আমরা যখন প্রথম ম্যাচ খেলি, তখন দুই দিন টানা বৃষ্টি হয়। উইকেট কাভারে ঢাকা ছিল। আমরা মনে করেছিলাম, উইকেট হয়তো একটু স্টিকি হবে, গ্রিপ করবে। তবে উইকেট খুব ভালো ছিল। প্রথম ম্যাচে যখন ব্যাট করলাম, দেখলাম উইকেট খুব ভালো ছিল। সে কারণে আমরা (দ্বিতীয় ম্যাচে) কম্বিনেশন পরিবর্তন করলাম, নাসুমের জায়গায় তাসকিন খেলল। সম্ভবত নাসুম ফিরতে পারে, তবে এটা নির্ভর করছে উইকেট কেমন এর ওপর।”
ডমিনিকার পর গায়নাতেও বৃষ্টির জন্য ব্যহত হচ্ছে বাংলাদেশের প্রস্তুতি। মঙ্গলবার কোনো অনুশীলন করতে পারেনি সফরকারীরা। বুধবারও আকাশ ছিল ঘন মেঘে ঢাকা। এগুলোকে বড় করতে দেখতে চান না মাহমুদউল্লাহ। তিনি মনে করেন, প্রস্তুত থাকতে হবে যে কোনো পরিস্থিতির জন্য।
“বৃষ্টির বিষয়টা তো আর নিয়ন্ত্রণে নেই। আমরা আমাদের প্রস্তুতিটা সাধ্যমত নেওয়ার চেষ্টা করব। আমরা সব সময় পজিটিভলি চিন্তা করব যে, ম্যাচটা পুরোপুরিই হবে। যদি না হয়, আমাদের মানসিকভাবে মানিয়ে নিতে হবে। যদি বৃষ্টি হয়, হয়তো ওভার কমতে পারে, আমাদের প্রস্তুত থাকতে হবে। তবে আমরা ইতিবাচক থাকব যে, পুরো ম্যাচই খেলব।” গায়ানায় বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে খেলা। এর আগের দিন সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বললেন, প্রথম দেখায় মনে হয়েছে উইকেট শুষ্ক।
“এখানে উইকেট একটু মন্থর হয় কি-না? আমি এখানে যতটুকু খেলেছি, এখানে সবশেষ যখন আমরা খেলেছিলাম তখনও উইকেট কিছুটা স্টিকি ছিল, কিছুটা গ্রিপ করেছিল। আজকের উইকেট দেখেও মনে হচ্ছে কিছুটা ড্রাই আছে। তবে এটা আসলে নির্ভর করে (অনেক কিছুর ওপর)।”
“কাল ম্যাচের দিন এসে দেখব উইকেট কেমন থাকে, উইকেটের চেহারা কেমন থাকে, ওভারকাস্ট কন্ডিশন আছে, ফোরকাস্টের বিষয়গুলো আছে। তাই ওই জিনিস আমাদের মাথায় রাখতে হবে। ওভাবেই দল সাজাতে হবে।”
৩৫ রানে হেরে যাওয়া দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুটি পরিবর্তন আনে বাংলাদেশ। এর একটি বাধ্য হয়ে, অন্যটি ছিল কৌশলগত। বৃষ্টিতে ভেসে যাওয়া প্রথম ম্যাচের একাদশ থেকে ছিলেন না মুনিম শাহরিয়ার ও নাসুম আহমেদ। পিঠের সমস্যার জন্য খেলেননি ওপেনার মুনিম আর পেসার তাসকিন আহমেদকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েন নাসুম। বাঁহাতি এই স্পিনারের একাদশে ফেরার আভাস দিলেন মাহমুদউল্লাহ।
“আমরা যখন প্রথম ম্যাচ খেলি, তখন দুই দিন টানা বৃষ্টি হয়। উইকেট কাভারে ঢাকা ছিল। আমরা মনে করেছিলাম, উইকেট হয়তো একটু স্টিকি হবে, গ্রিপ করবে। তবে উইকেট খুব ভালো ছিল। প্রথম ম্যাচে যখন ব্যাট করলাম, দেখলাম উইকেট খুব ভালো ছিল। সে কারণে আমরা (দ্বিতীয় ম্যাচে) কম্বিনেশন পরিবর্তন করলাম, নাসুমের জায়গায় তাসকিন খেলল। সম্ভবত নাসুম ফিরতে পারে, তবে এটা নির্ভর করছে উইকেট কেমন এর ওপর।”
ডমিনিকার পর গায়নাতেও বৃষ্টির জন্য ব্যহত হচ্ছে বাংলাদেশের প্রস্তুতি। মঙ্গলবার কোনো অনুশীলন করতে পারেনি সফরকারীরা। বুধবারও আকাশ ছিল ঘন মেঘে ঢাকা। এগুলোকে বড় করতে দেখতে চান না মাহমুদউল্লাহ। তিনি মনে করেন, প্রস্তুত থাকতে হবে যে কোনো পরিস্থিতির জন্য।
“বৃষ্টির বিষয়টা তো আর নিয়ন্ত্রণে নেই। আমরা আমাদের প্রস্তুতিটা সাধ্যমত নেওয়ার চেষ্টা করব। আমরা সব সময় পজিটিভলি চিন্তা করব যে, ম্যাচটা পুরোপুরিই হবে। যদি না হয়, আমাদের মানসিকভাবে মানিয়ে নিতে হবে। যদি বৃষ্টি হয়, হয়তো ওভার কমতে পারে, আমাদের প্রস্তুত থাকতে হবে। তবে আমরা ইতিবাচক থাকব যে, পুরো ম্যাচই খেলব।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)