ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বাঁচা মরার লড়াইয়ের ম্যাচে একাদশে অবিশ্বাস্য এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ
আজ ০৭ জুলাই বৃহস্পতিবার গায়ানায় বাংলাদেশ সময় রাত সাড়ে এগারটায় সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ অনুষ্ঠিত হবে। এই ম্যাচে জিততেই হবে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনিকে। সিরিজ বাঁচাতে এর বিকল্প ভাবনার সুযোগ নেই।
বাঁচামরার এই লড়াইয়ে বাংলাদেশ একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিলেন টাইগার দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ টি-টোয়েন্টিতে ফিরতে পারেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই আছে। প্রথম ম্যাচের আগে টানা ২ দিন বৃষ্টি ছিল। আমরা ভেবেছিলাম গ্রিপ করবে, তবে উইকেট খুব ভালো ছিল। দ্বিতীয় ম্যাচে নাসুমের জায়গায় তাসকিনকে নিয়েছিলাম। হয়তো নাসুম একাদশে ফিরবে। তবে নির্ভর করছে উইকেটের ওপর।’
গায়ানার উইকেট অনেকটা উপমহাদেশের মতো। স্পিনাররা সহায়তা পেয়ে থাকেন। তাই তিন পেসারের পরিবর্তনে দুই পেসারেই ফিরতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে আগের ম্যাচে বেদম মার খাওয়া তাসকিনেরই বাদ পড়ার সম্ভাবনা বেশি।
আবার বৃষ্টির সম্ভাবনাও আছে। যদি এমন হয়, তবে কার্টেল ওভারের ম্যাচের জন্যও প্রস্তুত থাকতে হবে। মাহমুদউল্লাহ বলেন, ‘বৃষ্টি তো আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা আমাদের প্রস্তুতি সাধ্যমত নেওয়ার চেষ্টা করব। সবসময় ইতিবাচক চিন্তা করব যে পুরো ম্যাচ হবে। না হলে মানিয়ে থাকতে হবে কার্টেল ওভারের জন্য। তবে আমরা পুরো ম্যাচ খেলার মানসিকতাই রাখব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)