ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ম্যাচ হারের পরে অবিশ্বাস্য এক বিষয় নিয়ে আক্ষেপ দেখালেন দ্রাবিড়
এই সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে জো রুট ও জনি বেয়ারস্টোর দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে হেরে যায় ভারত। এদিকে রাহুল দ্রাবিড় মনে করেন, গত কয়েক বছরে টেস্টে ভালো করলেও সম্প্রতি পিছিয়ে পড়েছেন তারা। টেস্টে সম্প্রতি কেন ভারত খারাপ করছে, সেটির বেশ কয়েকটি কারণও খুঁজে বের করেছেন দলটির প্রধান কোচ।
এ প্রসঙ্গে রাহুল দ্রাবিড় বলেন, ‘আমরা কয়েক বছর ধরেই টেস্টে ধারাবাহিকভাবে ভালো করে আসছি। প্রতিপক্ষের উইকেট নিচ্ছি, ব্যাটসম্যানরা রান করছে, আমরা টেস্ট জিতছি। কিন্তু সম্প্রতি, নির্দিষ্ট করে ধরলে শেষ কয়েক মাস আমরা সেই পারফরম্যান্স থেকে অনেকটাই পিছিয়ে আছি।’
‘নানা কারণে এটি হতে পারে। হতে পারে আমরা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। হতে পারে ক্রিকেটাররা মানদণ্ড অনুযায়ী ফিট নয়। এ কারণে যে মানদণ্ড নিজেরাই তৈরি করেছি, সেটি থেকে পিছিয়ে যাচ্ছি।’
ব্যস্ত সূচির কারণে প্রতিটি দলকেই এখন প্রতিনিয়ত খেলার মাঝে থাকতে হয়। ঠাসা সূচির কারণে একই সময় দুটি দলও খেলানো শুরু করেছে ভারত ও ইংল্যান্ড। বড় সিরিজের আগে বিশ্রাম দেয়া হচ্ছে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের। এত বেশি ক্রিকেট হওয়ার কারণে ভুল শোধরানোর সুযেোগ মিলছে না বলে জানান দ্রাবিড়।
আক্ষেপ করে তিনি বলেন, ‘ভুলভ্রান্তি পর্যালোচনা করব এখন। প্রতিটি ম্যাচ থেকেই শিক্ষণীয় অনেক কিছুই থাকে। কিন্তু ইদানীং এত ক্রিকেট হচ্ছে, সবকিছু পর্যালোচনা করে ভুলভ্রান্তি শুধরে নেওয়ার সময়ই তো তেমন পাওয়া যায় না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)