ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
দারুন সুখবরঃ প্রায় তিন বছর পর নতুন এক মিশনে বাংলাদেশ ‘এ’ দল
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দল খেলবে দুটি আনঅফিসিয়াল টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে এই সিরিজের সবকটি ম্যাচ।
উইন্ডিজ ক্রিকেট বোর্ড বুধবার সিরিজের সূচি ঘোষণা করে। প্রথম চারদিনের ম্যাচটি শুরু হবে ৪ অগাস্ট, পরেরটি ১০ অগাস্ট। একদিনের ম্যাচের সিরিজের তিন ম্যাচ ১৬, ১৮ ও ২০ অগাস্ট।
বাংলাদেশ ‘এ’ দল সবশেষ সিরিজ খেলেছে ২০১৯ সালের সেপ্টেম্বর-অক্টোবরে। সেবার শ্রীলঙ্কা সফরে তিনটি আনঅফিসিয়াল টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ ছিল। যদিও প্রথম আনঅফিসিয়াল টেস্টে একটি বলও হয়নি বৃষ্টির কারণে।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরির বিশ্বাস, এই সিরিজের অভিজ্ঞতা ক্রিকেটারদের প্রস্তুত করে তুলবে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য।
“আন্তর্জাতিক ক্রিকেটের সূচির ব্যস্ততা ক্রমেই বাড়ছে, তাই ভালো মানের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে তৈরি থাকা ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে আমরা ধন্যবাদ জানাই এই সিরিজ আয়োজনের জন্য। চার দিনের টেস্ট ও একদিনের ম্যাচগুলি ক্রিকেটারদের জন্য হবে মহামূল্য অভিজ্ঞতা।”
এই সিরিজ দিয়ে দেড় বছর পর মাঠে ফিরছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। সবশেষ ২০২০ সালের ডিসেম্বরে তারা খেলেছিল নিউ জিল্যান্ড সফরে।
আগামী বছর ফিরতি সফরে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বাংলাদেশে আসার ব্যাপারে আলোচনা করা হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এই সফরে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দল খেলবে দুটি আনঅফিসিয়াল টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে সবকটি ম্যাচ।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বুধবার সিরিজের সূচি ঘোষণা করে। প্রথম চারদিনের ম্যাচটি শুরু হবে ৪ অগাস্ট, পরেরটি ১০ অগাস্ট। একদিনের ম্যাচের সিরিজের তিন ম্যাচ ১৬, ১৮ ও ২০ অগাস্ট।
বাংলাদেশ ‘এ’ দল সবশেষ সিরিজ খেলেছে ২০১৯ সালের সেপ্টেম্বর-অক্টোবরে। সেবার শ্রীলঙ্কা সফরে তিনটি আনঅফিসিয়াল টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ ছিল। যদিও প্রথম আনঅফিসিয়াল টেস্টে একটি বলও হয়নি বৃষ্টির কারণে।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরির বিশ্বাস, এই সিরিজের অভিজ্ঞতা ক্রিকেটারদের প্রস্তুত করে তুলবে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য।
“আন্তর্জাতিক ক্রিকেটের সূচির ব্যস্ততা ক্রমেই বাড়ছে, তাই ভালো মানের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে তৈরি থাকা ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে আমরা ধন্যবাদ জানাই এই সিরিজ আয়োজনের জন্য। চার দিনের টেস্ট ও একদিনের ম্যাচগুলি ক্রিকেটারদের জন্য হবে মহামূল্য অভিজ্ঞতা।”
এই সিরিজ দিয়ে দেড় বছর পর মাঠে ফিরছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। সবশেষ ২০২০ সালের ডিসেম্বরে তারা খেলেছিল নিউ জিল্যান্ড সফরে।
আগামী বছর ফিরতি সফরে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বাংলাদেশে আসার ব্যাপারে আলোচনা করা হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)