ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

৩ ব্যাটিং, ৫ অলরাউন্ডার, ৩ বোলার নিয়ে শেষ টি-২০তে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

২০২২ জুলাই ০৬ ১৭:৩৫:৩৪

৩ ব্যাটিং, ৫ অলরাউন্ডার, ৩ বোলার নিয়ে শেষ টি-২০তে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এমন সিদ্ধান্তের পরও সিরিজের দ্বিতীয় ম্যাচে একাদশে জায়গা পাননি ওপেনার মুনিম শাহরিয়ার। তার বিদায়ের পর ওপেনিং পজিশনে ফিরেছেন লিটন দাস। দলের প্রতিটি সদস্যের অবস্থান একটি মিউজিক্যাল চেয়ারের মতো ঘুরছে বলে মনে হচ্ছে, যদিও অবস্থান পরিবর্তিত হয়েছে, পারফরম্যান্সে খুব বেশি পরিবর্তন হয়নি। এই ম্যাচেও ব্যর্থ বিজয়, লিটন দাসের ব্যাট হাসেনি!

ব্যাটসম্যানদের মধ্যে দুই ম্যাচেই ধারাবাহিক ছিলেন শুধু সাকিব আল হাসান। প্রথম ম্যাচে ১৫ বলে ২৯ করার পরে দ্বিতীয় ম্যাচে তার ব্যাটে এসেছে ৫২ বলে ৬৮ রান।

গত ম্যাচে মাত্র এক ওভার বোলিং করেছিলেন মোসাদ্দেক হোসেন, যেখানে কোন রানই খরচ করেন নি তিনি, পাশাপাশি ফিরিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন নিকোলাস পুরান কে।

এক ওভার মেডেন যাওয়ার পরো কেন আর বোলিং করার সুযোগ পাননি মোসাদ্দেক্ন নিয়ে প্রশ্ন উঠেছে অধিনায়কের যুক্তিতে ছিল এরকম ডানহাতি বোলারকে তিনি ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে খেলানোর পক্ষে একমত নয়। সব মিলিয়ে যেন বাংলাদেশ দলে যাচ্ছেতাই পরিস্থিতি।

শেষ ম্যাচে টাইগারদের চাওয়া থাকবে নিশ্চিতভাবেই ভালো পারফরম্যান্স করে ফিরে আসা, সমতায় সিরিজ শেষ করা। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতেই টিটুয়েন্টিতে কখনোই জয় পাননি বাংলাদেশ ক্রিকেট দল। ইতিহাস বদলানোর জন্য হয়তোবা দ্বিতীয় ম্যাচের একাদশ থেকেও বদল আনতে পারে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে একাদশে ওপেনিং পজিশনটা থাকবে এনামুল-হক-বিজয় ও লিটন দাস। পরের ৪ টি পজিশনে সাকিব, মাহমুদুল্লাহ, আফিফ এবং নুরুল হাসানদের থাকা অনেকটাই নিশ্চিত। বোলিংয়ে পরিবর্তনে আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ দলে। যেহেতু অধিনায়ক ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে ডানহাতি বোলারদের খেলানোর পক্ষে নয় তাই শেষ ম্যাচে মোসাদ্দেক কিংবা মেহেদী হাসান এর মধ্য থেকে একজনকে বসিয়ে একাদশে ফেরানো হতে পারে নাসুমকে। অথবা তিনজন স্পিনার নিয়ে খেলতে পারে বাংলাদেশ, সে ক্ষেত্রে একাদশে থাকতে পারেন মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম, বাদ পড়তে পারেন তাসকিন আহমেদ।

বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ: লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান,মোসাদ্দেক, শেখ মেহেদী, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত