ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ দলের জন্য বিশাল সুখবর, গায়ানায় রয়েছেএকটা সুখস্মৃতি
আটলান্টিক পাড়ি দেওয়া ছাড়া এবারের ক্যারিবীয় সফরে এখন পর্যন্ত দাগ কাটার মতো কোনো স্মৃতিই নেই টাইগার বাহিনির। টেস্টে বাজে হারের পর দুটি টি২০-তেও দলের সেই হতশ্রী চেহারা। হতাশার পারদ প্রতি ম্যাচেই চড়ছে। সেখানে দাঁড়িয়ে গায়ানায় কাল তৃতীয় ম্যাচে কি ঘুরে দাঁড়াতে পারবেন মাহমুদউল্লাহ রিয়াদরা।
অধিনায়কের কথা মেনে নিলে খুব বেশি আশা না দেখাই ভালো। ‘সবসময় খেয়াল করে দেখবেন, কোনো সিরিজের প্রথম বা দ্বিতীয় ম্যাচে যদি আমরা ভালো খেলি, তাহলে অনেক উজ্জীবিত থাকি ও সিরিজ এগিয়ে নিতে পারি। অনেক সময় যদি পিছিয়ে থাকি... আমি বলছি না, তাহলে পারব না। তবে শুরুটা ভালো হলে আমাদের বাড়তি সুবিধা দেয়।’ ডমিনিকায় দ্বিতীয় টি২০ হারার পর অধিনায়কের মন্তব্য ছিল এমনই।
তবে চারপাশে হতাশার মাঝেও কিছু স্মৃতি হয়তো তাঁকে মনের জোর দিতে পারে। গায়ানার এই প্রভিডেন্স স্টেডিয়ামটিতে এখন পর্যন্ত কোনো টেস্ট কিংবা টি২০ খেলেনি বাংলাদেশ দল। তবে তিনটি ওয়ানডে খেলার ইতিহাস আছে তাদের। যার মধ্যে প্রথমটিতেই জয় রয়েছে টাইগারদের।
২০০৭ বিশ্বকাপে এই মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল হাবিবুল বাশারের দল। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৫১ রান তুলেছিল বাংলাদেশ। তাড়া করতে নেমে প্রোটিয়ারা অলআউট হয়েছিল ১৮৪ রানে। সেই ম্যাচ খেলা সাকিব আল হাসান আর তামিম ইকবাল বর্তমান দলের সঙ্গেও রয়েছেন। যদিও টি২০ স্কোয়াডে নেই তামিম, তবে এই মাঠে ওয়ানডে সিরিজ তিনি খেলতে নামবেন।
যদিও প্রায় পনেরো বছর আগের সেই সুখস্মৃতি এখনকার বাস্তবতার সঙ্গে যায় না। কেননা, তারপর সর্বশেষ ২০১৮ সালের সফরে উইন্ডিজের বিপক্ষে দুটি ওয়ানডেতেই হারতে হয়েছিল বাংলাদেশকে। তার পরও হয়তো টিম মিটিংয়ে ওই জয়টির কথা বলেই কোচ অনুপ্রাণিত করার চেষ্টা করবেন রিয়াদদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)