ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

প্রতি ওভারে বেশি রান দেওয়ার অদ্ভুত কারণ জানালেন মুস্তাফিজ

২০২২ জুলাই ০৬ ১২:৫২:২২

প্রতি ওভারে বেশি রান দেওয়ার অদ্ভুত কারণ জানালেন মুস্তাফিজ

ডমিনিকায় দ্বিতীয় ম্যাচে উইন্ডিজ সংগ্রহ করে পাঁচ উইকেটে ১৯৩ রান। ম্যাচটি ৩৫ রানে হারে বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজের বোলিং ফিগার ছিল ৪-০-৩৭-০। ওভারপ্রতি ৯.২৫ রান করে দিয়েছেন বাঁহাতি এই পেসার। খরুচে ছিলেন বাকিরাও।

ম্যাচটিতে তিন ওভার করা তাসকিনের ইকোনমি রেট ছিল ১৫.৩৩। আরেক পেসার শরিফুল ইসলামের ইকোনমি রেট ছিল বরাবর দশ। সবমিলিয়ে এশিয়ার বাইরে খেলা হওয়ায়, অর্থাৎ উইকেট বোলারদের অনুকূলে না থাকায় ইকোনমি রেট বেড়ে যায় বলে মনে করছেন মুস্তাফিজ।

তিনি মুস্তাফিজ বলেন বলেন, 'এশিয়ার উইকেট একরকম। এশিয়ার বাইরে উইকেট আরেকরকম। এশিয়ার বাইরে উইকেট একটু ভিন্নরকম থাকে। এশিয়ার মধ্যে দেখবেন অন্য দলের ১৫০ করতেও কষ্ট হয়। আর এশিয়ার বাইরে দেখবেন ২০০ রানও নিরাপদ না। এ কারণে আপনার ইকোনমি বাড়তে পারে। আমার যেটা মনে হয়।'

সাম্প্রতিক সময়ে নিজের চেনা ছন্দে নেই মুস্তাফিজ। তবে এ নিয়ে মোটেও চিন্তিত নন তিনি। কোচের পরামর্শ নিয়ে উন্নতির চেষ্টা করছেন প্রতিনিয়ত।

মুস্তাফিজ আরও বলেন, 'আমার মনে হয়, এক-দেড় বছর আমার পারফরম্যান্স ছিল না। শেখার তো শেষ নেই। উন্নতি প্রতিদিন করা যায়। চেষ্টা করছি আরও উন্নতি করার জন্য। বিশ্বের আরও ভালো ভালো বোলারদের মতো কীভাবে হওয়া যায় তা চেষ্টা করছি। স্কিল, ফিটনেস বা আর যা আছে কোচের পরামর্শ নিয়ে তা শিখছি।'

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত