ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হারার মুল কারণ ব্যাখ্যা করলেন বুমরাহ
ম্যাচের শেষ পরিণতি শেষ পর্যন্ত পঞ্চম দিনের শুরুতেই সেই সম্ভাবনা সত্যি করে দাপুটে জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড। পাশাপাশি ৫ ম্যাচের টেস্ট সিরিজে সমতা ফেরায় বেন স্টোকসের দল।
এই সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন বুমরাহ। হারের পর তিনি নিজ কন্ঠে স্বীকার করে নিয়েছেন, ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ভারতের চেয়ে ভালো খেলেছে। তার মতে, ‘যদি এবং কিন্তু সব সময়েই থাকে। তবে ক্রিকেট খেলা এ ভাবেই চলে। ইংল্যান্ড লড়াই করেছে এবং দ্বিতীয় ইনিংসে আমাদের চেয়ে ভালো খেলেছে। এ কথাও ঠিক, দুই দলই ভালো ক্রিকেট খেলেছে।’
শুরুটা খারাপ হলেও ভারত প্রথম ইনিংসে ৪১৬ রান করেছিল। জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৮৪ রানেই অলআউট হয়ে যায়। তখন পর্যন্ত ম্যাচ ছিল ভারতের হাতে। কিন্তু বড় ব্যবধানে এগিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি ভারত, গুটিয়ে যায় ২৪৫ রানে। ইংল্যান্ড শেষ ইনিংসে ৩ উইকেটে ৩৭৮ রান তুলে ম্যাচ জিতে নেয়।
৭৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের দেওয়া ৩৭৮ রানের বিশাল টার্গেটে পৌঁছে যায় ইংল্যান্ড। সেই সঙ্গে ৫ ম্যাচের সিরিজে ২-২ সমতা ফেরায়। বুমরাহর অবশ্য দাবি, সিরিজটা জিততে পারতেন তারাই।
প্রথম টেস্টে বৃষ্টির কারণে নাকি সেটা সম্ভব হয়নি। সিরিজ শেষে বুমরাহ বলেন, ‘প্রথম টেস্টে বৃষ্টি না হলে আমরাই সিরিজ জিততাম। কিন্তু ইংল্যান্ড সত্যিই ভালো খেলেছে, ওদের কৃতিত্ব দিতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)